২৯ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

তিন বছরের মাথায় ভেঙে গেল হৃতিক-সাবার সম্পর্ক

অনলাইন ডেস্ক : গত তিন বছর ধরে গায়িকা, বাচিক শিল্পী ও অভিনেত্রী সাবা আজ়াদের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেতা হৃতিক রোশন। খ্যাতনামা তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন সাবা।

যদিও সাবা নিজে নাট্য পরিবারের মেয়ে, সফদর হাসমির ভাইঝি। ছোটবেলা থেকেই অভিনয় করেছেন নাট্য মঞ্চে। তবু এই খ্যাতনামা তারকার প্রেমিকার হওয়ার পর থেকে যেন সর্বক্ষণ পাপারাজ্জিদের নজরে থাকতেন তিনি।

যে বিষয়টি নিয়ে মাঝে মধ্যে বিরক্তিও প্রকাশ করেছেন এই মডেল। তবে সেসব আলোচনাকে পেছনে ফেলে এবার শোনা যাচ্ছে, হৃতিকের সঙ্গে সম্পর্কটাই নাকি শেষ হয়ে গেছে সাবার!

গত কয়েকদিনে যে ক’টি অনুষ্ঠানে হৃতিককে দেখা গেছে, সর্বত্রই তিনি একা গেছেন। অম্বানীদের বাড়ির বিয়ে হোক কিংবা ফারহা খানের মায়ের শেষযাত্রা, কোথাও দেখা যায়নি সাবাকে।

আরও পড়ুনঃ   শ্রদ্ধার মুঠোফোন থেকে প্রেমিকের ঘনিষ্ঠ ছবি ফাঁস!

কিন্তু গত দু’বছরে এমনটা কখনো হয়নি। কোনও অনুষ্ঠানের সাবাহীন হৃতিককে দেখা যায়নি। করণ জোহরের জন্মদিনের পার্টি হোক কিংবা রোশনবাড়ির জমায়েত, সর্বত্রই একসঙ্গে দেখা যেত তাদের।

ফলে একাকী হৃতিককে দেখে জল্পনা দানা বাঁধতে শুরু করেছে বলিউডে। নেটাপাড়ার একটি অংশের দাবি, সাবা-হৃতিকের সম্পর্ক নাকি ভেঙে গেছে। যদিও সামাজিক মাধ্যমে এখনও সাবার ছবিতে লাইক দিচ্ছেন অভিনেতা।

দিন কয়েক আগেই সাবা অভিযোগ করেন, হৃতিকের প্রেমিকা হওয়ায় কাজ পাচ্ছেন না তিনি। হৃতিকের সঙ্গে সম্পর্কে তৈরি হওয়ার আগে প্রায় এক দশক কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন এই মডেল। একাধিক বিজ্ঞাপনে কণ্ঠও দিয়েছেন।

তবে হৃতিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরই নাকি তার হাতে কাজ কমে গেছে। এর কারণ হিসেবে সাবা দায়ী করেছেন, সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতাকে। এক পরিচালক নাকি সাবাকে বলেছেন, নামী তারকার প্রেমিকা এখন তিনি, তাই কাজের আর প্রয়োজন কী!

আরও পড়ুনঃ   ত্রিভুজ প্রেমের গল্পে জোভান-তটিনী

এ কথা শুনেই গর্জে উঠেছিলেন সাবা। প্রশ্ন তুলে লিখেছেন, ‘আমরা কোন অন্ধকার যুগে বাস করছি? একজন নারী তার উপার্জনের মাধ্যমে যে সম্মান অর্জন করে সেটাকে হেয় করা হচ্ছে? আমি স্পষ্ট বলছি, এখনও পর্যন্ত আমি নিজের টাকায় জীবন যাপন করছি। নিজের ক্যারিয়ারকে ভালবাসি। যে কাজটা করি সেটা পছন্দের। যদিও লোকে ভাবে আমরা সেসবের প্রয়োজন নেই। আসলে মানুষের চিন্তাভাবনা বদলাবে না।’

বিচ্ছেদ জল্পনায় প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে সাবার কাজ না পাওয়াই কি কাল হলো হৃতিকের সঙ্গে সম্পর্কে? নিজেকে হৃতিকের প্রেমিকা হিসেবে পরিচয়ই সীমাবদ্ধ রাখতে চাননি তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST