১০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

বরিশালের শিরোপা জয়ের পর যা লিখলেন তামিমের স্ত্রী







অনলাইন ডেস্ক : বিপিএলের লিগ পর্ব থেকে যাদের প্লে-অফ যাওয়া নিয়েই ছিল শঙ্কা, সেই ফরচুন বরিশালই শেষ পর্যন্ত উঁচিয়ে ধরল শ্রেষ্ঠত্বের শিরোপা। অধিনায়ক হিসেবে নিজের প্রথম বিপিএল শিরোপা বুঝে পেয়েছেন দেশসেরা এই ওপেনার। দলীয় আর ব্যক্তিগত সাফল্যে দুর্দান্ত এক বিপিএল পার করেছেন চট্টগ্রাম থেকে উঠে আসা এই ওপেনার। বরিশালের সাফল্যের মাঝেও আলাদা করেই আলোচনায় আছেন তামিম ইকবাল।

বরিশাল এর আগেও খেলেছিল ফাইনাল। তবে দুবার তাদের ফিরতে হয়েছে ব্যর্থ হয়েছে। সবশেষ ২০২২ সালে তো এই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছেই ১ রানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিলে তাদের। এবার অবশ্য তা হয়নি। বেশ হেসেখেলেই শিরোপা নিশ্চিত করেছে দক্ষিণবঙ্গের প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ   দেশের ৭ বিভাগে নতুন রেঞ্জ ডিআইজি

শিরোপা জয়ের দিনে আনন্দে মেতেছেন ক্রিকেটারদের স্ত্রীরাও। তামিম ইকবালের স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবাল নিজে উপস্থিত ছিলেন মাঠে। শিরোপা জয়ের উৎসবে শামিল হয়েছেন নিজে। সঙ্গে ফেসবুকে জানিয়েছেন নিজের অনুভূতির কথাও। ফরচুন বরিশালের শিরোপা নিশ্চিতের পরেই তিনি লিখেছেন, ‘কি দারুণ এক জয়! আলহামদুলিল্লাহ। দলের প্রতিটি খেলোয়াড় অসাধারণ পারফর্ম করেছে। এটাকেই দলীয় প্রচেষ্টা বলা হয়।’

আয়েশা ধন্যবাদ জানিয়েছেন তামিমের সমর্থকদেরও। সেইসঙ্গে স্মরণ করেছেন বেইলি রোড ট্র্যাজেডিতে প্রাণ হারানোদের কথাও, ‘ধন্যবাদ না জানিয়ে পারছি না সেসব মানুষদের, যারা তামিমের জন্য দুয়া করেছেন। এমন খুশির মুহূর্তে স্মরণ করছি, গতকাল রাতে (বৃহস্পতিবার) রাতের মর্মান্তিক ঘটনায় নিহতদের। আল্লাহ তাদের শোক সইবার সামর্থ্য দিন।’

আরও পড়ুনঃ   এমপি আজিম হত্যা পরিকল্পিত, দেশে ৩ জনকে আটক : স্বরাষ্ট্রমন্ত্রী

গতকাল শুক্রবার বিপিএলের হাইভোল্টেজ ফাইনালে কুমিল্লাকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল। দলের মতোই অধিনায়ক হিসেবে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেলেন তামিম ইকবাল। ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন।

জবাবে খেলতে নেমে ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান এসেছে কাইল মায়ার্সের ব্যাট থেকে। তাছাড়া ৩৯ রান করেছেন তামিম ইকবাল।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১০

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১১

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১২

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৩

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৪

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৫

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৬

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৭

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৮

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৯

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

২০

Design & Developed by: BD IT HOST