১০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

এককভাবে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব







গনধ্বনি ডেস্ক: একক প্রার্থী হিসেবে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব। দেশটি ইতোমধ্যে সে লক্ষে কাজ শুরু করেছে।
গত অক্টোবরে একক বিডার হিসেবে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এই দেশটির নাম এসেছিল। ঐ সময় ফিফার ডেডলাইন শেষ হবার প্রাক্কালে অস্ট্রেলিয়া লড়াই থেকে সড়ে দাঁড়ানোর ঘোষনা দেয়।

এ বছরের শেষে ফিফা কংগ্রেসে স্বাগতিক দেশের নাম ঘোষনা করা হবে।

সৌদি আরব ফুটবল ফেডারেশনের (এসএএফএফ) সভাপতি ইয়াসির আল মিসেহাল বলেছেন দেশটির দ্রুত রূপান্তরের কারনে বিড সফল হবার সম্ভাবনা রয়েছে। এ সম্পর্কে সৌদি ফুটবল প্রধান বলেন, ‘এক্ষেত্রে আমাদের ফুটবল গল্প বিশে^র কাছে তুলে ধরা খুবই গুরুত্বপূর্ণ। পুরুষ ও নারী ফুটবলে আমরা অভূতপূর্ব উন্নতি করেছি। পুরো বিশ^কে আমাদের এই চমৎকার যাত্রার সাথে যোগ করতে বিডে উন্মুক্ত আমন্ত্রণ থাকবে।’
বিডিংয়ে একক প্রার্থী থাকলেও ফিফার আইনানুযায়ী টুর্নামেন্ট আয়োজন করতে হলে সৌদি আরবকে আনুষ্ঠানিক ভাবে বিডে অংশ নিতে হবে। সৌদি আরবের বিডের মূল স্লোগান হলো, ‘ক্রমবর্ধমান। একসাথে।’।

আরও পড়ুনঃ   আজ পহেলা বৈশাখ, ১৪৩৩

এখানে রাজ্য, তার জনগন ও বিশ^ ফুটবলের মধ্যে একটি সম্পর্ক তৈরীর বন্ধন গড়ে তোলার চেষ্টা করা হবে।
২০২১ সালের পর থেকে ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য সৌদি আরব প্রায় ৫ বিলিয়ন পাউন্ড ব্যয় করেছে। দেশের অর্থনীতিকে এগিয়ে নেবার জন্য দেশটির যুবরাজ ক্রীড়াঙ্গনকে মূল মন্ত্র হিসেবে বিবেচনা করেছেন। তাতে সৌদি আরব ইতোমধ্যে লাভবানও হয়েছে।
ফুটবল, ফমূর্লা ওয়ান, গলফ, বক্সিংয়ের বেশ কিছু বড় ইভেন্ট সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে। সৌদি পেশাদার লিগে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড তারা কিনে নিয়েছে। ক্রীড়াঙ্গনের এসব বড় ইভেন্টের মাধ্যমে দেশটির পর্যটন শিল্পেরও উন্নতি হয়েছে।

আরও পড়ুনঃ   বন্ধ থাকা ভোটার স্থানান্তর কার্যক্রম চালুর নির্দেশ ইসির

ফিফার গাইডলাইন অনুযায়ী বিশ^কাপের স্বাগতিক হতে হলে একটি দেশকে অবশ্যই মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
ধারনা করা হচ্ছে ২০২২ কাতার বিশ^কাপের মতই জুন-জুলাইয়ে প্রচন্ড গরমের কথা বিবেচনা করে ২০৩৪ বিশ^কাপও নভেম্বর-ডিসেম্বরে আয়োজিত হবে। এই প্রথমবারের মত ৪৮ দলের বর্ধিত কলেবরের টুর্ণামেন্ট কোন একটি একক দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মরক্কো, পর্তুগাল ও স্পেনে ২০৩০ বিশ^কাপ আয়োজিত হতে যাচ্ছে। এই বিশ^কাপের প্রথম তিনটি ম্যাচ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে অনুষ্ঠিত হবে।

২০২৬ সালে প্রথমবারের মত ৪৮ দল নিয়ে আয়োজিত বিশ^কাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST