১৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

আম্বানিদের বিয়েতে আমন্ত্রিত থেকেও জাননি তাপসী

অনলাইন ডেস্ক : আমন্ত্রিত হয়েও অনন্ত-রাধিকার বিয়েতে উপস্থিত হননি তাপসী পান্নু! আম্বানিদের রাজকীয় অনুষ্ঠানের রেড কার্পেটে উপস্থিত থাকার জন্য যেখানে বিদেশ থেকেও তারকারা উড়ে এসেছেন, সেখানে আম্বানিপুত্রকে চেনেন না বলে বিয়ের অনুষ্ঠানেও গেলেন না তাপসী পান্নু!

রাজনীতি থেকে গ্ল্যামার ইন্ডাস্ট্রি, বিশ্বের বাঘা বাঘা ব্যক্তিত্বদের উপস্থিতিতে ১২ জুলাই অনন্ত-রাধিকার চার হাত এক হয়েছে। তিন দিনব্যাপী এমন রাজকীয় বিয়ের অনুষ্ঠানের সাক্ষী গোটা ভারত। আম্বানিদের রেড কার্পেটে দেশ-বিদেশের তারকাদের উপস্থিতি নিয়ে আলোচনার অন্ত নেই! শাহরুখ, সালমান, সঞ্জয় দত্ত, হৃতিক রোশন, রণবীর কাপুর, রণবীর সিং, আলিয়া, দীপিকা, ক্যাটরিনা, ভিকি, বরুণ ধাওয়ান, অনন্যা, জাহ্নবীসহ প্রায় পুরো বলিউড হাজির ছিল বিয়ের অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন সপরিবারে অমিতাভ বচ্চনও।

আরও পড়ুনঃ   ‘বয়স বেড়ে যাচ্ছে, এই নিয়ে কোনো আক্ষেপ নেই’

কিন্তু মেগাবাজেট এই বিয়েতে অনুপস্থিত ছিলেন বলিপাড়ার একাংশ। তারা যদিও ব্যক্তিগত কারণেই মুম্বাইতে এসে পৌঁছতে পারেননি আম্বানিদের বিয়ের জন্য, তবে তাপসী পান্নু কিন্তু নিজের অনুপস্থিত থাকার নেপথ্যে যে কারণ দেখালেন, তা রীতিমতো বিস্ফোরক!

তাপসী পান্নু আগেভাগেই এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছিলেন যে, তিনি আম্বানিদের মেগাবাজেট বিয়েতে যাবেন না। কিন্তু কেন? অভিনেত্রীর অনুপস্থিতির নেপথ্যে সেই আসল কারণই বর্তমানে সংবাদের শিরোনামে। তাপসীর মন্তব্য, আমি তো ওদের কাউকে ব্যক্তিগতভাবে চিনি না। আমার মনে হয় বিয়ের বিষয়টা খুবই ব্যক্তিগত। আমি নিশ্চিত, বিয়েতে হয়তো ওদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের অনেকেই থাকবেন। তবে আমি সেরকম কোনো অনুষ্ঠানেই যাওয়া পছন্দ করি, যেখানে অতিথি এবং আমন্ত্রণকারী পরিবারের মধ্যে অন্তত কোনো কথাবার্তার সম্পর্ক থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

১০

গোদাগাড়ী ইউনিয়নে গেটকা প্রকল্পের ষান্মাসিক লোকমোর্চা সভা অনুষ্ঠিত

১১

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্সে মিলল প্রায় ১০ লক্ষ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১৩

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

১৪

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১৫

বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

১৬

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

১৯

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST