১৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে শাটডাউনে যান চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার : কোটা সংস্কারের জন্য ডাকা দেশব্যাপী শাটডাউনের কোনো প্রভাব দেখা যায়নি বিভাগীয় শহর রাজশাহীতে। আজ বৃহস্পতিবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত শহর ঘুরে কোথাও শাটডাউনের সমর্থনে কোনো কর্মসূচি পালন করতেও দেখা যায়নি। শহরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অফিস-আদালতেও স্বাভাবিক কাজ-কর্ম চলছে।

কোটা সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরা মাঠে ছিলেন। তবে বৃহস্পতিবার এ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি। অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ করার প্রতিবাদে আগের দিন বুধবার রাবি শিক্ষার্থীরা প্রশাসন ভবনে উপাচার্য গোলাম সাব্বির সাত্তারকে দুপুরে অবরুদ্ধ করেন। সন্ধ্যায় র‍্যাব, পুলিশ ও বিজিবি টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দেন। এরপর উপাচার্যকে মুক্ত করে বাসায় পৌঁছে দেওয়া হয়।

আরও পড়ুনঃ   গণ-অভ্যুথানে নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে: জাতির উদ্দেশে ভাষণে ড. ইউনূস

রাবির একাধিক শিক্ষার্থী জানান, সন্ধ্যার ওই অভিযানের পর শিক্ষার্থীদের অনেকেই বাসায় চলে গেছেন। হলগুলো অনেকটাই ফাঁকা হয়ে গেছে। সকালে ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে, কোথাও শিক্ষার্থীদের জটলা নেই। ক্যাম্পাস অনেকটাই নীরব। বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে অল্প কিছু পুলিশ সদস্যকে বসে থাকতে দেখা গেছে। ক্যাম্পাসের ভেতরে কোনো পুলিশ নেই। পেছন দিকে চারুকলা বিভাগের পাশে কয়েকজন পুলিশ সদস্য বসে ছিলেন। রাজশাহী কলেজের সামনের দুই ফটকই তালাবদ্ধ দেখা গেছে। সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়েনি।

শাটডাউন ডাকা হলেও সকাল থেকে রাজশাহীর বিভিন্ন গন্তব্যে বাস ছেড়ে গেছে বলে জানিয়েছেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী। তিনি বলেন, শাটডাউনের ব্যাপারে আমরা কিছু জানি না। বাস স্বাভাবিকভাবেই চলছে। কোথাও কেউ বাধাও দেয়নি।

আরও পড়ুনঃ   ছুটির দিনে বাফুফের সভা, ভুটান যাচ্ছেন সাবিনারা

রাজশাহী রেলওয়ে স্টেশন থেকেও নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে গেছে। স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, আন্দোলন যখন জোরদার ছিল, তখন রেললাইন অবরোধের কারণে কিছুটা শিডিউল বিপর্যয় হয়েছিল। এখন স্বাভাবিক রয়েছে। শাটডাউন ডাকা হলেও ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে।

রাজশাহী মহানগরীতে রিকশা, অটোরিকশা এবং অন্যান্য যানবাহনও স্বাভাবিক চলাচল করতে দেখা গেছে। অন্যান্য দিনের মতো শহরের কিছু কিছু এলাকায় যানজটও দেখা গেছে। দোকানপাট, বিপণিবিতান খোলা রয়েছে। জনজীবনে শাটডাউনের কোনো প্রভাব দেখা যায়নি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত আমরা শাটডাউনের কোনো প্রভাব দেখিনি। তার পরও আমরা সতর্ক আছি। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ রয়েছে। কাউকেই সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে দেওয়া হবে না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১০

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১২

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৩

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৪

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৫

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৬

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৭

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৮

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৯

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০

Design & Developed by: BD IT HOST