১৭ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

সভা ডেকে রাবি বন্ধ ঘোষণা, দুপুরেই হল ছাড়ার নির্দেশ

রাবি প্রতিনিধি : সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা উত্তাল পরিস্থিতি বিবেচনায় সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। মঙ্গলবার রাতে সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের দেওয়া চিঠিতে এই তথ্য জানানো হয়।

এরই প্রেক্ষিতে মধ্যরাতে সিন্ডিকেট সভায় বসে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সিন্ডিকেট সভা শেষে রাত ১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে রাজশাহী মেস ও বাসা মালিক সমিতি থেকে আজকের মধ্যেই মেস এবং বাসা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিংসহ অন্য কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

একইসঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ অবস্থানে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে রাজশাহী মেস ও বাসা মালিক সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, দেশের সকল শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার প্রেক্ষিতে, রাজশাহী মহানগর মেস মালিক সমিতি গভীর উদ্বেগের সাথে সিদ্ধান্ত নিয়েছে যে, শিক্ষার্থীদের নিরপত্তার কথা চিন্তা করে রাজশাহী মহানগরীর সব ছাত্রাবাস-ছাত্রীনিবাস এবং ফ্ল্যাট-বাসায় অবস্থানরত শিক্ষার্থীদের আগামী কাল, (১৭ জুলাই) দুপুর ১২টার মধ্যে চলে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছে। আগামীকাল দুপুর ১২টার পর, কোনোক্রমেই মেস কিংবা বাসা-বাড়িতে শিক্ষার্থীদের অবস্থান করা যাবে না।

আরও পড়ুনঃ   টানা সেঞ্চুরিতে বিগ ব্যাশে রেকর্ড গড়লেন লি

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দিনভর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সব সংঘর্ষে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। রাজধানী ঢাকায় দুইজন, চট্টগ্রামে তিনজন ও রংপুরে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

এর জেরে সন্ধ্যায় দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। পরে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সব কলেজ বন্ধের নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST