২ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

পালিয়ে বিয়ের এক মাসের মাথায় স্বামী-স্ত্রীর বিষপান

স্টাফ রিপোর্টার : এক মাস আগে ভালোবেসে পালিয়ে বিয়ে করেন সাজেদুল ইসলাম (২১) ও রিয়া খাতুন (১৯)। ছেলের পরিবার এই বিয়ে মেনে নিলেও, মেনে নেননি মেয়ের পরিবার। এক মাস স্বামীর বাড়িতেই ছিলেন রিয়া।

গত রোববার (৩০ জুন) এক আত্মীয় সাজেদুলের বাড়িতে গিয়ে রিয়া ও সাজেদুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ ঘটনার পরই সাজেদুল ও রিয়া একসঙ্গে বিষপান করেন। বাড়ির লোকজন টের পেয়ে হাসপাতালে নেওয়ার পর রিয়ার মৃত্যু হয়। সাজেদুল এখন হাসপাতালে চিকিৎসাধীন।

পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে। রিয়া সাহাপুর গ্রামের আজিজতলা এলাকার লেরু মোল্লার মেয়ে। আর সাজেদুল চরগড়গড়ি গ্রামের আজতব আলীর ছেলে।

আরও পড়ুনঃ   জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই

সাজেদুলের স্বজন ও প্রতিবেশীরা জানান, গত রোববার দুপুরে রিয়ার চাচি শাশুড়ি ভানু বেগম সাজেদুলের বাড়িতে যান। সেখানে তিনি রিয়াকে নানা কটুক্তিমূলক কথা বলেন। সাজেদুল বাড়ি ফেরার পর এ বিষয়টি জানিয়ে রিয়া কান্নাকাটি করেন। অপমানে আবেগতাড়িত হয়ে দুইজন একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নেন। সাজেদুল দোকান থেকে দুই বোতল কীটনাশক কিনে এনে তা পান করেন।

পরিবারে লোকজন টের পেয়ে তাদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই রোববারে রিয়ার মৃত্যু হয়। সাজেদুল আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ   পদত্যাগে বাধ্য করা হলো রামেবির পরীক্ষা নিয়ন্ত্রককে

সাজেদুলের বাবা আজতব প্রামাণিক বলেন, রোববার সকালে আমি মাঠে কাজে যাই। আমার স্ত্রী অসুস্থ মেয়েকে নিয়ে হাসপাতালে যায়। এই ফাঁকে এসব ঘটনা ঘটে গেছে। রিয়াতো মারা গেছে এখন সাজেদুলের অবস্থাও ভালো না।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। এ খবর জানার পর থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST