২৮ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

পদত্যাগে বাধ্য করা হলো রামেবির পরীক্ষা নিয়ন্ত্রককে

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) পরীক্ষা নিয়ন্ত্রক ডা. আনোয়ার হাবিবকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ উঠেছে। আজ বুধবার পদত্যাগ করেছেন তিনি। পদত্যাগের পর ডা. আনোয়ার হাবিবের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।

রামেবি সূত্র জানায়, আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নিজ দপ্তরে ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক ডা. আনোয়ার হাবিব। বেলা ১১টার দিকে শিক্ষার্থী পরিচয় দিয়ে ৩০-৩৫ জন তাঁর দপ্তরে ঢোকেন। তাঁরা একটি পদত্যাগপত্রও লিখে নিয়ে আসেন। পরে সেটিতে ডা. আনোয়ার হাবিবের স্বাক্ষর নেওয়া হয়। পরে অফিস থেকে বেরিয়ে বাসায় চলে যান তিনি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সূত্রে আরও জানা যায়, এর আগে ডা. আনোয়ার হাবিব রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন। যারা তাঁর পদত্যাগের দাবি নিয়ে আসে তাদের দাবি, ২০১৭ সালে একটি রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের অনুসারী শিক্ষার্থীদের হোস্টেল ছাড়তে এক ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন তৎকালীন অধ্যক্ষ ডা. আনোয়ার হাবিব। সে কারণে আজ কিছু প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী তাঁর পদত্যাগপত্র নিয়ে আসেন।

এ বিষয়ে কথা বলতে ডা. আনোয়ার হাবিবের মোবাইল ফোন কল করা হলে তাঁর সহধর্মিণী রিসিভ করেন। তিনি জানান, তাঁর স্বামী চিকিৎসকের কাছে ফিজিওথেরাপি নিতে গেছেন। তাঁর সঙ্গে এখন যোগাযোগ করা যাবে না। এ সময় তিনি দাবি করেন, তাঁর স্বামীকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে। রেজিস্ট্রার বরাবর লেখা এ পদত্যাগপত্র আগে থেকেই প্রস্তুত করে আনা হয়েছিল।

আরও পড়ুনঃ   খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগ

অন্যদিকে রামেবির রেজিস্ট্রার ডা. জাকির হোসেনের মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি। আর রামেবির উপাচার্য ডা. এ জেড এম মোস্তাক হোসেনের মোবাইল ফোনে সংযোগ না পাওয়ায় তাঁদের বক্তব্য জানা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসির পাসের হার সবচেয়ে কম

সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

এসএসসি পরীক্ষায়, রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল

১১

শিল্পখাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর

১২

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা

১৩

নগরীতে বিশেষ টিমের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৪

নগরীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১৬

নিয়ামতপুরে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

১৭

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST