৩ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বিসিবির দায়িত্বে যোগ্য ব্যক্তিদের চান তামিম ইকবাল

অনলাইন ডেস্ক : চলতি বছরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগেই দেশের ক্রিকেট নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। যোগ্য ব্যক্তি নির্বাচনের পক্ষে তিনি। তামিম বিশেষ করে স্ব স্ব জেলা ও বিভাগীয় ক্রিকেটের উন্নতি পারবেন এমন ব্যক্তিদের বিসিবির দায়িত্বে দেখতে চান।

জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে আজ (শনিবার) উপস্থিত হয়েছিলেন তামিম। এ সময় তিনি বলেন, ‘আমি ছোট হয়ে আপনাদের একটা জিনিস অনুরোধ করব, যারা ক্রিকেটকে প্রতিনিধিত্ব করার জন্য যোগ্য, জেলা থেকে হোক বা বিভাগ থেকে হোক… যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়া আছে, যাদের একটা স্বপ্ন আছে যে— আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই। আমি এটাই অনুরোধ করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক।’

আরও পড়ুনঃ   অর্ধেক প্রশ্নোত্তরে বাকি এইচএসসি পরীক্ষা, হবে দুই সপ্তাহ পর

অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে তামিম আরও বলেন, ‘অতীতে আমি অনেকবার দেখেছি কেউ যখন জেলা বা বিভাগ থেকে আসেন ক্রিকেট বোর্ডে। পরবর্তীতে ওনারা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হয়ে যান, জেলা-বিভাগকে ভুলে যান।’

আরও পড়ুনঃ   ২ ম্যাচ আগেই কেন বিদায় হলো হামজা-জামালদের?

‘এমন অনেক জেলায় গিয়েছি আমি কয়েকদিন আগে, বরিশালেও গিয়েছি… এসব জায়গায় স্ট্যান্ডার্ড মানের একটা ক্রিকেট লিগও হয় না। ক্রিকেটকে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় খেলা মনে করি’, আরও যোগ করেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিতে যাওয়া সংগঠকদের উদ্দেশ্যে তামিমের স্পষ্ট বার্তা, ‘সবচেয়ে বড় খেলায় যদি এমনটা হয়, কেউ যদি নিজের জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করে তাহলে তার বোর্ডে আসার প্রয়োজন নেই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

১

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

২

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

৩

জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৪

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের দাফন সম্পন্ন

৫

নাটোরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

৬

বাগমারায় দুই বছরের অচল অ্যাম্বুলেন্স সচল করে হস্তান্তর করলেন বিএনপি নেতা কামাল হোসেন

৭

এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র

৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

৯

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

১০

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আরএনবি সিপাহী বরখাস্ত

১১

রামেকে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে প্রাণ গেল কলেজছাত্রের

১২

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৩

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

১৪

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৫

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

১৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

১৭

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

১৮

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

১৯

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

২০

Design & Developed by: BD IT HOST