১৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

২ ম্যাচ আগেই কেন বিদায় হলো হামজা-জামালদের?

অনলাইন ডেস্ক : ১৯৮০ সালে কুয়েতে এশিয়ান কাপের মূল পর্বে খেলেছিল বাংলাদেশ। এর পর চার দশকে আর এশিয়ার শীর্ষ পর্যায়ে খেলা হয়নি। এবার এশিয়ান কাপ বাছাইয়ে হামজা-সামিত সোমের মতো ফুটবলার লাল-সবুজ জার্সিতে খেলেছেন। ফলে ফুটবলপ্রেমীদের আশা ছিল বাংলাদেশ আবার এশিয়া কাপে খেলবে। বাছাই পর্বের দুই ম্যাচ থাকতেই এশিয়া কাপ খেলার দৌড় থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গেছে বাংলাদেশ।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পয়েন্ট মাত্র দুই। ফুটবলে হোম ম্যাচে সবাই পূর্ণ তিন পয়েন্ট প্রত্যাশা করে। সেখানে বাংলাদেশ সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে দুই ম্যাচেই পয়েন্ট শূন্য। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বাংলাদেশের এশিয়া কাপ খেলতে না পারার পেছনে কোচিং স্টাফকেই প্রধানত দায়ী করছেন, ‘এবার এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপটা সমশক্তির ছিল। এশিয়ান কাপ বাছাইয়ের শুরুতেই আমরা হামজা চৌধুরিকে পেয়েছি। পরের ম্যাচে সামিত সোম। তারা আসার পর আমাদের দলীয় শক্তি অনেক বেড়েছে। তারা তাদের সেরাটা দিলেও কোচের কৌশলের কারণে আমরা সেটার পূর্ণ উপযোগীতা পাইনি। ফলে দুই ম্যাচ আগেই আমরা এখন টুর্নামেন্টের বাইরে।’

আরও পড়ুনঃ   রাজশাহীর দুটি জলাভূমিকে ‘প্রাণী অভয়ারণ্য’ ঘোষণা

এমিলি তার বক্তব্যের ব্যাখ্যা দিলেন এভাবে, ‘যে ম্যাচ দু’টি আমরা হেরেছি সেই ম্যাচ দু’টোতে আমরা পয়েন্ট পেতাম। আবার যে ম্যাচ দু’টি আমরা ড্র করেছি সেগুলো জেতার মতো ছিল। ভালো মানের কোচ থাকলে আমরা এই চারটির মধ্যে অন্তত দু’টি ম্যাচের ফলাফল অন্য রকম হতে পারত। তখন আমরা শেষ ম্যাচ পর্যন্ত এশিয়া কাপ খেলার দৌড়ে থাকতাম।’

হামজা-সামিতের সঙ্গে খেলার পর অন্য ফুটবলাররাও উজ্জীবিত হচ্ছেন। তবে গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ যখন দশ জনের সেখানে সমতা আনার পর রাকিবদের গোল উদযাপন মানসিকতা ও পরিপক্বতা নিয়ে প্রশ্ন উঠেছে ফুটবলাঙ্গনে। সাবেক অধিনায়ক এমিলি অনুজদের চেয়ে কোচকেই এখানে কাঠগড়ায় দাঁড় করাতে চান, ‘আগের ম্যাচে সামিতের গোলে ৩-৩ হওয়ার পর কোচ যেন উসাইন বোল্টের মতো ১০০ মিটার স্প্রিন্ট দিয়ে খেলোয়াড়দের উৎসবে শামিল হয়েছিলেন। যেই কোচ এমন অপেশাদার আচরণ করেন সেখানে খেলোয়াড়দের এমন কর্মকাণ্ড অস্বাভাবিক নয়।’

বাংলাদেশের এশিয়া কাপের খেলার সম্ভাবনা শেষ। তবে চার ম্যাচে ভালো ফুটবলের মাধ্যমে নতুন দিগন্ত উকি দিচ্ছে। তাই ভবিষ্যতের জন্য ভালো কোচিং স্টাফ দাবী এমিলির, ‘আমাদের ফুটবলাররা সম্ভাবনা ও সামর্থ্য প্রদর্শন করেছে। এখন একজন খুব ভালো মানের কোচ দরকার। শুধু হেড কোচ নয়, পূর্ণাঙ্গ কোচিং স্টাফ। যারা দীর্ঘমেয়াদে কাজ করে দলকে উন্নত পর্যায়ে নিয়ে যাবে।’

আরও পড়ুনঃ   সুযোগ পেলে অবশ্যই শাকিবের সঙ্গে ছবি করব : তাসনুভা তিশা

জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ জুলফিকার মাহমুদ মিন্টু বর্তমান কোচিং স্টাফের যথার্থ মূল্যায়ন দাবি করেছেন, ‘কোচিং স্টাফ নিয়ে অনেক দিন ধরেই আলোচনা-সমালোচনা চলছিল। ফেডারেশন এদের উপরই আস্থা রেখেছিল। এখন সময় এসেছে সেটা গভীরভাবে পর্যালোচনা করার।’ তবে যারা কোচদের পারফরম্যান্স এবং কর্মকান্ড পর্যালোচনা করবেন তারা কোচিং সম্পর্কে কতটুকু ধারণা রাখেন এ নিয়েও সন্দিহান অনেকে।

হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে সহকারী হিসেবে কাজ করছেন হাসান আল মামুন। প্রতি উইন্ডোতে গোলরক্ষক ও ফিটনেস কোচ বদল হচ্ছে। এই বিষয়গুলো বেশ সূক্ষ ও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য মিন্টুর, ‘জাতীয় দলে কোচিং স্টাফ আরো অভিজ্ঞ ও পরিপূর্ণ দরকার। যিনি হেড কোচকে ভালোভাবে গাইড করতে পারবেন। এগুলো ম্যাচ পরিকল্পনা ও ফলাফলে প্রভাব ফেলে ব্যাপকভাবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

১০

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

১২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

১৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

১৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

১৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

১৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

১৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST