১৮ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

২২ বছর পর ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক : আগের ম্যাচে চোটের জন্য দলে ছিলেন না শেখ মোরছালিন। আজকে ভারতের বিপক্ষে একাদশে ফিরেই দেখালেন চমক। ম্যাচের মাত্র ১১ মিনিটে রাকিবের পাস থেকে গোল করেন মোরসালিন। তার এই গোলের লিড পুরো ৯০ মিনিট ধরে রেখেই ম্যাচ জিতে নিল বাংলাদেশ।

আর এতেই ২২ বছর পর ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে এই মাঠেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

২০২৭ এশিয়ান কাপের বাছাইপর্বে পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ জিতল পাঁচ ম্যাচ পর। আজকের আগে সর্বশেষ গত জুনে প্রীতি ম্যাচে ভুটানকে ২–০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

শেখ মোরছালিনের প্রথমার্ধের একমাত্র গোলেই আজ রাতে উল্লাসে ভাসে জাতীয় স্টেডিয়াম। দ্রুতগতির পাল্টা আক্রমণে বাঁ দিক থেকে রাকিবের নিখুঁত পাস পেয়ে দারুণ টোকায় বল জালে পাঠান শেখ মোরছালিন। জাতীয় দলের জার্সিতে এটি তার সপ্তম গোল—এবং আজকের ম্যাচের নির্ণায়ক মুহূর্ত।

আরও পড়ুনঃ   সাংবাদিক নূরুল কবিরকে হয়রানি : তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

গোল খাওয়ার পর থেকেই ভারত আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের শুরুতে দুইবার সমতার খুব কাছে চলে যায় তারা, তবে হাল ছাড়েনি বাংলাদেশ। গোলরক্ষক মিতুল মারমা ভুল করলে ভারত গোলের সামনে দাঁড়িয়ে যায়—তখনই দারুণ হেডে বাংলাদেশকে রক্ষা করেন হামজা চৌধুরী। পুরো ম্যাচে যেন তিনি ছিলেন রক্ষণের দেয়াল।

৩৪ মিনিটে তপু বর্মণ ও ভারতের বিক্রমের সংঘর্ষে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই দলই হাতাহাতির পর্যায়ে পৌঁছালেও রেফারি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুজনকে হলুদ কার্ড দেখান।

আরও পড়ুনঃ   শপথ নিলেন সিইসিসহ চার নির্বাচন কমিশনার

২৭ মিনিটে চোটে পড়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার তারিক কাজী। তার জায়গায় আসা শাকিল আহাদ তপু পরে রক্ষণ জমাট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

৮৩ মিনিটে ভারতের এক ডিফেন্ডারের হাতের পেছনে বল লাগলে পুরো বাংলাদেশ দল পেনাল্টির দাবি তোলে, কিন্তু রেফারি কর্ণপাত করেননি। বাংলাদেশি দর্শকদের মধ্যে তখন উত্তেজনা তুঙ্গে।

নিধারিত ৯০ মিনিট শেষ হলে রেফারি যোগ করেন ৬ মিনিট। এই সময়টায় ভারত মরিয়া হয়ে আক্রমণ চালালেও বাংলাদেশ রক্ষণে ছিলেন ঢালাওভাবে সংগঠিত।অবশেষে ম্যাচশেষে চূড়ান্ত বাঁশি ওখন বাজে তখন স্কোরলাইন বাংলাদেশ ১–০ ভারত।

যদিও গোলটা করেছেন মোরছালিন, পুরো ম্যাচে সবচেয়ে বড় পার্থক্য গড়ে দিয়েছেন হামজা। অসংখ্য ক্লিয়ারেন্স, ট্যাকল এবং রক্ষণে ঠাণ্ডা মাথার সিদ্ধান্ত—বাংলাদেশের এ জয়ের পেছনে তাঁর অবদান অনস্বীকার্য।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST