২৪ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যখাতে বিদ্যমান সমস্যা দূরীকরণে সকলের সহযোগিতা প্রয়োজন: স্বাস্থ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, স্বাস্থ্য ব্যবস্থায় বর্তমানে নানা প্রকার সমস্যা বিদ্যমান। এসব সমস্যা সমাধান করে স্বাস্থ্যসেবা খাতকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে সময় আর সকলের সহযোগিতা একান্তই প্রয়োজন।

আজ শনিবার নোয়াখালী জেলার বন্যাদুর্গত সোনাইমুড়ী উপজেলা পরিদর্শন শেষে উপদেষ্টা নূরজাহান বেগম এ মন্তব্য করেন।

প্রয়োজনীয় ঔষধ সামগ্রীর পর্যাপ্ত মজুদ রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে নূরজাহান বেগম বলেন, পরিদর্শন শেষে মনে হয়েছে এখানে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের অপ্রতুলতা আছে। ফিটকিরি দিয়েও পানি জীবাণুমুক্ত করা যায়। বিশুদ্ধকরণ ব্যতীত এ অবস্থায় নলকূপের পানি পান করা যাবে না।

আরও পড়ুনঃ   জাতীয় পার্টির সব কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচি ঘোষণা

তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর ও মাঠ পর্যায়ের কর্মিদের জনগণকে সচেতন করার জন্য আরও দৃঢ় ভূমিকা রাখতে হবে। স্বাস্থ্যসেবা খাতের কর্মিদের জনবান্ধব ও সেবামূলক মনোভাব পোষণ করতে হবে। জনগণের কাছে সেবা প্রদানে খারাপ ব্যবহারের কোনো সুযোগ নেই।

স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, ‘বন্যা পরবর্তী সময়ে ডায়রিয়া, কলেরা, চর্মরোগসহ নানা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এ বিষয়ে আমাদের এখন থেকেই সচেতন হতে হবে।’

আরও পড়ুনঃ   জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টা কাশীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, কাশীপুর মুহাম্মদীয়া ফাজিল মাদ্রাসা, ওয়াছেকপুর আল ফালাহ মডেল হাই স্কুল আশ্রয় কেন্দ্র, সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

স্বাস্থ্য উপদেষ্টা আশ্রয়কেন্দ্রে আশ্রয়রত মানুষ বিশেষত নারী, শিশুদের সাথে সামগ্রিক চিকিৎসাসেবা, ত্রাণ-সাহায্য, পরিবার পরিকল্পনা এবং নবজাতকের স্বাস্থ্য নিয়ে বিস্তারিত কথা বলেন।

পরিদর্শনকালে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, নোয়াখালী জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বৈষম্যবিরোধী আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের দাফন সম্পন্ন

২

নাটোরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

৩

বাগমারায় দুই বছরের অচল অ্যাম্বুলেন্স সচল করে হস্তান্তর করলেন বিএনপি নেতা কামাল হোসেন

৪

এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র

৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

৬

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

৭

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আরএনবি সিপাহী বরখাস্ত

৮

রামেকে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে প্রাণ গেল কলেজছাত্রের

৯

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১০

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

১১

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১২

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

১৩

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

১৪

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

১৫

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

১৬

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

১৭

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

১৮

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

১৯

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST