৪ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ ২ নারী ও ১ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মহানগর গোয়েন্দা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ অর্থসহ ২ নারী ও ১ যুবক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, অভিযানে সাড়ে ৯ গ্রাম হেরোইন, ১৭৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক বিক্রির নগদ ৬ হাজার ৬শ ৪০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মোসা: খালেদা বেগম (২৫), মোছা: নাছরিন খাতুন (২৬) এবং মো: শুভ ওরফে সিজান (২০)। খালেদা মো: খাইরুল ইসলামের মেয়ে এবং নাছরিন মো: আজাহার আলীর মেয়ে। উভয় রাজশাহী মনগরীর চন্দ্রিমা থানার রেলওয়ে কলোনীর বাসিন্দা। শুভ রাজশাহী নগরীর শাহমখদুম থানার ফুদকিপাড়া গ্রামের মো: সাইরুল ইসলামের ছেলে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশ চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক লেকপাড় এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির সময় খালেদা বেগমকে আটক করা হয়। এসময় তার হেফাজত হতে ১৯ পুরিয়া হেরোইন (ওজন ৩ গ্রাম), ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ১ হাজার ৫শ ৪০ টাকা জব্দ করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামির স্বীকারোক্তি ও দেখানো মতে তার পাশ্ববর্তী বসতবাড়িতে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে নাছরিন খাতুনকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত হতে ১৭ পুরিয়া ও আরও একটি পুটলিতে রাখা সর্বমোট সাড়ে ৬ গ্রাম হেরোইন, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৫ হাজার ১শ টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

এছাড়াও একই দিনে দুপুর সোয়া ২ টায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অপর একটি টিম শাহমখদুম থানার সিটিহাট মোড়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে একই থানার নতুন ফুদকিপাড়ায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থানকারী শুভকে আটক করা হয়। আটককালে শুভর দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে এসব মাদক নিজ নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST