১৬ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

‘যারা আজকে আমার মাথা গরম করছে, তাদের একটারেও ছাড়তেছি না’

অনলাইন ডেস্ক :  ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি কয়েকদিন আগেই এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, তার সন্তানদের নিয়ে কেউ যেন ভিউ বাণিজ্য না করেন। অভিনেত্রী বরাবরই চেয়েছেন, দুই সন্তানকে লোকচক্ষুর আড়ালে রেখে বড় করে তুলতে।

তবে বছরে একবার সন্তানের জন্মদিন ধুমধাম করেই উদযাপন করেন পরী। গত ১০ আগস্ট ছিল ছেলে পূণ্যর তৃতীয় জন্মদিন। ছেলের জীবনের এই বিশেষ দিনে আয়োজনের কোনো কমতি রাখেননি অভিনেত্রী।

সবকিছুই ঠিক ছিলো কিন্তু ছয়দিন পরীমণি দেখলেন ব্যক্তিগত সে অনুষ্ঠানের ফুটেজ সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, অতিথিদের মধ্যে অনেকেই ব্যক্তিগত অনুষ্ঠানটি ব্যবসায়িক ভ্লগ বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম প্রচার করছেন। যা দেখে বেজায় চটেছেন পরী।

শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমার সব রকম আনন্দে যাদের আমি কাছে চাইছি কিন্তু তারা প্রত্যেকেই প্রমাণ করছে তারা আমার জীবনে মলমুত্র মাত্র। খেয়াল করে দেখবেন, গত ১০ তারিখ থেকে ব্যক্তিগত কারণে আমি ফেসবুকে অ্যাকটিভ নই। আজ ফেসবুকে ঢুকতেই দেখি আবার কতগুলো চিড়িয়া আমার জীবনের আনন্দ নিয়ে টানাটানি করা শুরু করেছে। আমার বাচ্চাদের নিয়ে ১০ তারিখ একটা ইভেন্ট ছিল আমার একান্ত নিজস্ব কাছের মানুষদের নিয়ে যেটা করতে চেয়েছিলাম। কিন্তু কিছু উল্লুক বেহায়ার মতো আমার ইভেন্টে এসে রিলস আর ব্যবসায়িক ভ্লগে সামাজিক মাধ্যম ভরে ফেলছে! যেখানে আমি এখন পর্যন্ত একটা ছবিও পোস্ট করিনি। এমনকি আমার পরিবারের এবং সত্যি যাদের কাছে পরিবারের মানুষের গুরুত্ব আছে তারা কিন্তু কেউ এরকম করে নাই।’

আরও পড়ুনঃ   বিয়ের প্রথম ৬ মাসে মাত্র ২১ দিন একসঙ্গে কাটান কোহলি-আনুশকা

এরপর পরীমণি লিখেছেন, ‘যারা অনুষ্ঠানে এসে মানুষের জীবনের অতি মূল্যবান সময়টা পাবলিক করে তারা আমার গালি খাবা, যা তোমারা ডিজার্ভ করো। তোমরা ভিখারির মত মাসভরে কিছু ডলার কামাও। এই ধরণের মানুষ বা কনটেন্ট ক্রিয়েটর যদি সামনে পরে তাহলে তিন মিনিট থাপড়িয়ে দেব। কারণ, আগেই বলেছিলাম আমার বাচ্চারা কোনো ব্যবসায়িক উপাদান না। ভালো লাগেনি তখন?’

আরও পড়ুনঃ   সড়কে হেনস্থার শিকার অভিনেত্রী পায়েল

এই স্ট্যাটাসের কিছুক্ষণ পরই অপর একটি স্ট্যাটাসে পরী জানান তার ছেলে জ্বরে ভুগছেন।

ক্ষোভ প্রকাশ করে এই নায়িকা লেখেন, ‘ছেলের এমন জ্বর। একজন মায়ের এই অবস্থায় কি চলে জীবনে সেটা সেই মা ই জানে শুধু। এর মধ্যে যে বা যারা আজকে আমার মাথা গরম করছে তাদেরকে একটারেও আমি ছাড়তেছি না। কু ত্তার বাচ্চা গুলা মনে রাখ খালি। তোদের ভাইরাল হওয়ার খুব দরকার না। দাড়া, করতেছি তোদের ভাইরাল জুতার বাড়ি দিয়ে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

১

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

২

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

৩

জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৪

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের দাফন সম্পন্ন

৫

নাটোরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

৬

বাগমারায় দুই বছরের অচল অ্যাম্বুলেন্স সচল করে হস্তান্তর করলেন বিএনপি নেতা কামাল হোসেন

৭

এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র

৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

৯

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

১০

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আরএনবি সিপাহী বরখাস্ত

১১

রামেকে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে প্রাণ গেল কলেজছাত্রের

১২

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৩

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

১৪

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৫

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

১৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

১৭

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

১৮

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

১৯

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

২০

Design & Developed by: BD IT HOST