২২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘মেসির সঙ্গে বিরোধ’ প্রসঙ্গে নেইমারকে জবাব দিলেন এমবাপে

অনলাইন ডেস্ক : পিএসজির আক্রমণভাগে একসঙ্গে দুটি মৌসুম খেলেছেন লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপে। প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হতে পারতেন এই আক্রমণত্রয়ী। তবে দুই সিনিয়র তারকা মেসি-নেইমারের সঙ্গে এমবাপের বিরোধ সেই সম্ভাবনার বিনাশ ঘটায়। এমনকি মেসির প্রতি ফরাসি তারকা ‘ঈর্ষান্বিত’ ছিলেন বলেও মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। যা নিয়ে নেইমারকে জবাব দিয়েছেন এমবাপে।

গত সপ্তাহে স্বদেশি কিংবদন্তি রোমারিও’র সঙ্গে একটি পডকাস্ট অনুষ্ঠানে ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে কথা বলেছেন নেইমার। সাবেক পিএসজি সতীর্থকে নিয়ে তিনি বলেন, ‘সে (এমবাপে) বিরক্তিকর নয়। তার সঙ্গে আমার কিছু বিষয় ছিল। ছোটখাটো ঝগড়াও হয়েছিল, যদিও (পিএসজিতে) যোগদানের শুরুতে বিষয়টি ছিল অন্যরকম। আমি তাকে ‘‘গোল্ডেন বয়’’ বলে ডাকতাম।’

মেসির আগমনের পরই এমবাপের সঙ্গে সম্পর্কের মাঝে ‘ঈর্ষাকাতরতা’ চলে আসে বলে জানান নেইমার, ‘আমি সবসময় তার (এমবাপে) সঙ্গে মিলে খেলতাম, বলেছিলাম সে (ভবিষ্যতে) বিশ্বসেরাদের একজন হবে। আমিও তাকে (ম্যাচে) সহায়তা করতাম, কথা বলতাম, সেও আমার বাসায় আসত, একসঙ্গে রাতের খাবারও খেয়েছি। বেশ কয়েক বছর আমাদের মাঝে ভালো বোঝাপড়া ছিল, কিন্তু মেসি আসার পর সে ঈর্ষা করতে শুরু করে। সে আমাকে কারও সঙ্গে ভাগাভাগি করতে চায়নি (হাসি)। এরপর কিছু বিবাদ এবং তার আচরণও বদলে যেতে থাকে।’

আরও পড়ুনঃ   দুর্গাপুরে সেনাসদস্যের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে নারীর অনশন, নির্যাতনে হাসপাতালে ভর্তি

পিএসজি ছেড়ে তিনজনই এখন ভিন্ন ভিন্ন ঠিকানায়। মেসি আমেরিকান সকার ক্লাব ইন্টার মায়ামি, নেইমার সৌদি আরবের আল-হিলালে এবং এমবাপে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। স্প্যানিশ ক্লাবটিতেই এখন পূর্ণ মনোযোগ বলে জানালেন এমবাপে। মেসির প্রতি ঈর্ষাকাতরতা প্রসঙ্গে ব্রাজিলের টিএনটি স্পোর্টসকে তিনি বলেন, ‘এমন (ঈর্ষা) কিছু নয়, সত্যিকার অর্থে আমার বলার মতো কিছু নেই। রিয়াল মাদ্রিদেই এখন আমার পুরো মনোযোগ। নেইমারের জন্যও আমার অনেক সম্মান রয়েছে।’

ব্রাজিল ফরোয়ার্ডের করা মন্তব্য নিয়ে এমবাপে আরও বলেন, ‘আমি নেইমারের ব্যাপারে অনেকবারই বলেছি, তবে আমি ইতিবাচক থাকতে চাই। তিনি ফুটবল ইতিহাসের ব্যতিক্রমী একজন খেলোয়াড় এবং প্যারিসে আমরা একসঙ্গে স্মরণীয় সময় কাটিয়েছি। এখন আমি মাদ্রিদে, এখানকার মুহূর্তগুলো উপভোগ করতে চাই। নেইমার, তার পরিবার ও সকল বন্ধুদের জন্যও শুভকামনা।’

আরও পড়ুনঃ   কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের

২০১৭ সালে আরেক ফ্রেঞ্চ ক্লাব মোনাকো থেকে পিএসজিতে যোগ দেন এমবাপে। একই বছরের নভেম্বরে নেইমার দলবদল বাজারের বিশ্বরেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরোতে ফরাসি ক্লাবটিতে নাম লেখান। পিএসজির লক্ষ্য ছিল– বড় তারকাদের সমন্বয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম শিরোপা জয়। কিন্তু তাদের মাঝেই লেগেছিল ইগোর যুদ্ধ। বার্সেলোনা থেকে ২০২১ সালে ফ্রি এজেন্ট হিসেবে ফরাসি ক্লাবটিতে যোগ দেন মেসি। নেইমারের ভাষ্য– এরপর থেকেই নাকি আর্জেন্টাইন মহাতারকাকে নিয়ে ‘ঈর্ষাপরায়ণ’ হয়ে ওঠেন এমবাপে। পরে ২০২৩ সালে মেসি-নেইমার দুজনই প্যারিসের ক্লাব ছেড়ে যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST