৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় সারের দাবিতে মহাসড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বানেশ্বর বাজার এলাকায় এ কর্মসূচি পালন করেন।

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : পুঠিয়ায় পর্যাপ্ত সার না পাওয়ার অভিযোগে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বানেশ্বর বাজার এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।

বিক্ষোভে কৃষকরা অভিযোগ করেন, জমি প্রস্তুত ও ফসল রোপণের গুরুত্বপূর্ণ সময়ে ডিলারদের কাছে প্রয়োজনীয় সার পাওয়া যাচ্ছে না। কোথাও সার থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে তা দেওয়া হচ্ছে না। আবার কালোবাজারে চড়া দামে সার বিক্রির অভিযোগও করেন তারা।

কৃষকদের দাবি, দ্রুত ইউরিয়া, ডিএপি ও টিএসপি সারের সরবরাহ নিশ্চিত করতে হবে এবং সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে কৃত্রিম সংকট ও কালোবাজারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

আরও পড়ুনঃ   রামিসা হত্যা মামলার বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ মঙ্গলবার

সড়ক অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী দাসসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। দ্রুত সার সংকট সমাধান ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে কৃষকরা অবরোধ তুলে নেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।পরবর্তীতে বি. এ. ডি. সি ডিলার ইব্রাহিম এর কাছ থেকে ১৫ কেজি টি. এস. পি ২৫ কেজি ডিএপি ও ১৫ কেজি পটাশ, প্রত্যেক কৃষকের মাঝে সরকারি দামে বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ   রাবিতে গভীর নলকূপ উদ্বোধন

উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, তার কাছে এ বিষয়ে বক্তব্য চাইলে তিনি বলেন আমার জরুরী কাজ আছে আমাকে যেতে হবে । এরপরও তাকে একাধিকবার ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি।

স্থানীয় কৃষকদের আশঙ্কা, দ্রুত সার সংকটের সমাধান না হলে চলতি মৌসুমে ফসল উৎপাদন ব্যাহত হয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন তারা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST