২০ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

এক জোড়া কাঁচির কারণে ৩৬ ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক : জাপানের এক বিমানবন্দরের বোর্ডিং গেটগুলোর কাছের একটি দোকান থেকে এক জোড়া কাঁচি খোয়া যায়। এর জেরে ৩৬টি ফ্লাইট বাতিল হয়েছে। সেইসঙ্গে ২০১টি ফ্লাইটে বিলম্ব ঘটেছে। মঙ্গলবার (২০ আগস্ট) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় শনিবার সকালে হোক্কাইডোর নতুন চিতোসে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ঘটেছে এই ঘটনা। এ সময় নিরাপত্তা পরীক্ষা প্রায় দুই ঘণ্টার জন্য বন্ধ থাকায় শত শত ভ্রমণকারী কিছু সময়ের জন্য আটকা পড়েছিলেন। বহির্গমন লাউঞ্জে যাত্রীদের উপচে পড়া ভিড় ফের নিরাপত্তা পরীক্ষা গ্রহণ করতে বাধ্য করে।

আরও পড়ুনঃ   শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

বিবিসি বলছে, কর্তৃপক্ষ খোয়া যাওয়া কাঁচি দুইটি খুঁজে বের করার চেষ্টা করতে থাকে। শেষমেশ পরের দিন একই দোকানে পাওয়া যায় কাঁচি দুইটি। তবে শনিবার সারাদিন ধরে কাঁচি দুইটি পাওয়া না গেলেও ওই দিনই নিরাপত্তা পরীক্ষা ও ফ্লাইট চলাচল চালু করা হয়।

এই নিয়ে নতুন চিতোসে বিমানবন্দরের পরিচালক হোক্কাইডো বিমানবন্দর সোমবার জানায়, খোয়া যাওয়া কাঁচিগুলো ওই দোকানেরই এক কর্মচারী রোববার খুঁজে পান।

আরও পড়ুনঃ   পাকিস্তানে ইমরান খানকে মুক্তি দিয়ে সর্বদলীয় বৈঠক আয়োজনের দাবি

এ ঘোষণা দিতে দেরি করার কারণ ব্যাখ্যা করে কর্তৃপক্ষ বলেছে, দোকান থেকে যে কাঁচিগুলো হারিয়েছিল আর খুঁজে পাওয়া কাঁচিগুলো একই কিনা, তা নিশ্চিত হতে সময় নিয়েছে তারা।

জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় হোক্কাইডো বিমানবন্দরকে ঘটনার কারণ তদন্ত করতে বলেছেন। তিনি এ ধরনের ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

১

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

২

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

৩

জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৪

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের দাফন সম্পন্ন

৫

নাটোরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

৬

বাগমারায় দুই বছরের অচল অ্যাম্বুলেন্স সচল করে হস্তান্তর করলেন বিএনপি নেতা কামাল হোসেন

৭

এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র

৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

৯

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

১০

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আরএনবি সিপাহী বরখাস্ত

১১

রামেকে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে প্রাণ গেল কলেজছাত্রের

১২

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৩

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

১৪

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৫

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

১৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

১৭

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

১৮

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

১৯

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

২০

Design & Developed by: BD IT HOST