২৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিপদ বাড়াবে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের বৃষ্টি

অনলাইন ডেস্ক : দুই ম্যাচ হেরেও বিদায় বলা হলো না বিশ্বকাপকে। স্বপ্নটা ঝুলে আছে সুক্ষ এক সমীকরণের ওপর। আর সেটার জন্য সবার আগে দরকার অস্ট্রেলিয়ার হার। সুপার এইটের আজকের ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে হারালেই বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন পুরোপুরি শেষ হয়ে যাবে। এই ম্যাচে অজিরা জয় পেলে তাদের পয়েন্ট হবে ৪। ১ ম্যাচ থেকে যা অর্জন করা সম্ভব না বাংলাদেশের জন্য।

তবে অস্ট্রেলিয়া হারলে আর বাংলাদেশ নিজেদের ম্যাচে বড় ব্যবধানে আফগানিস্তানকে হারাতে পারলে বাংলাদেশের সামনে ক্ষীণ এক আশা বেঁচে থাকবে। কিন্তু ভারত এবং অস্ট্রেলিয়া ম্যাচ নিয়েই আছে বড় রকমের শঙ্কা। ম্যাচ ভেন্যু সেন্ট লুসিয়াতে আপাতত তাণ্ডব চালাচ্ছে বৃষ্টি।

আরও পড়ুনঃ   জুলাই গণঅভ্যুত্থান গণতান্ত্রিক চর্চার পথ নতুন করে খুলে দিয়েছে

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে ভারি বৃষ্টি এবং বজ্রঝড়ের পূর্বাভাস আছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ। যদিও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সেখানে বৃষ্টির সম্ভাবনা খানিকটা কমে আসবে। তবে সকালের বৃষ্টিতে মাঠ অনুপযুক্ত হয়ে পড়লে খেলা মাঠে গড়াবে কি না তা নিয়েও প্রশ্ন থেকে যায়।

ভারত–অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে দুই দলই ১ পয়েন্ট করে পাবে। সে ক্ষেত্রে ৩ ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠে যাবে ভারত। অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে ৩। এক্ষেত্রেও বাংলাদেশ বাদ পড়ে যাবে। সেমিফাইনালের ইঁদুর বিড়াল দৌড়ে বাংলাদেশের টিকে থাকতে তাই অস্ট্রেলিয়ার হারের কোনো বিকল্প থাকছে না।

আরও পড়ুনঃ   উপদেষ্টা, তাদের স্বামী-স্ত্রীর সম্পদ বিবরণী জমার সময়সীমা দিলো সরকার

এদিকে ভারত এবং অস্ট্রেলিয়া ম্যাচ ভেসে গেলে অজিদের আবার তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচের দিকে। সেই ম্যাচে আফগানিস্তান জিতলে সুপার এইট থেকে ছিটকে যাবে অস্ট্রেলিয়া। আর সেমিফাইনাল নিশ্চিত করতে পারবে বাংলাদেশের জয়ে। অবশ্য বাংলাদেশের ম্যাচটাও বৃষ্টিতে ভেসে গেলে রানরেটের ভিত্তিতে সেমিতে চলে যাবে অজিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১০

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৩

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৮

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৯

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST