২৩ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

অপহরণের ১১ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে অপহরণের ১১ দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাব-৫। এ ঘটনায় অভিযুক্ত অপহরণকারী যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার বড়বনগ্রাম পাঁচানীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ওই স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার দুপুরে র‍্যাব-৫ সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ   ফেনী থেকে নিখোঁজ মা-ছেলে পুঠিয়ায় উদ্ধার; যুবক আটক

গ্রেপ্তার যুবকের নাম শিহাবুল ইসলাম (২১)। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল গ্রামের মোজাম্মেল হকের ছেলে তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই স্কুলছাত্রীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের একপর্যায়ে নানা সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন শিহাবুল। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ১০ জুন অভিযুক্ত যুবক ওই স্কুলছাত্রীকে নগরীর সাগরপাড়া মোড় থেকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর পরিবারের পক্ষে থানায় মামলা দায়ের করা হয়। এই অপহরণ মামলার পরিপ্রেক্ষিতে র‍্যাব-৫–এর একটি দল অপহরণকারীকে গ্রেপ্তার এবং ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালায়। পরে গতকাল রাতে মহানগরীর বড়বনগ্রাম পাঁচানীপাড়া এলাকা থেকে শিহাবুলকে গ্রেপ্তার ও অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এ ঘটনায় জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার যুবককে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র‍্যাবের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST