১৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

জুয়া কোম্পানির প্রচারে যুক্ত তারকাদের সতর্ক করলেন প্রতিমন্ত্রী, প্রয়োজনে ব্যবস্থা

অনলাইন ডেস্ক : সম্প্রতি অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবে নাম লিখিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও পরীমণি। এ ধরনের দুটি ভিন্ন প্রতিষ্ঠানের প্রচারে দেখা গেছে তাঁদের। নাম এসেছে বুবলীরও। জুয়ার সঙ্গে শোবিজ তারকাদের সংশ্লিষ্টতা শিল্পী হিসেবে তাঁদের সামাজিক দায়বদ্ধতা ও নৈতিকতাকে প্রশ্নের মুখে ফেলেছে। জুয়া কোম্পানির প্রচারে যেসব তারকা যুক্ত হয়েছেন, তাঁদের সতর্ক করার কথা বলেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে টেলিযোগাযোগ অধিদপ্তরের সভাকক্ষে সাইবার সিকিউরিটি বিষয়ে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারসহ (এনটিএমসি) সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেন জুনাইদ আহমেদ পলক। বৈঠকে জুয়া ও বেটিং সাইটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ   বাজেট মোটেও উচ্চাভিলাষী নয়: সংসদে প্রধানমন্ত্রী

এ সময় প্রতিমন্ত্রী পলক বলেন, ‘জুয়া ও বেটিং সাইট বন্ধে কঠোর অবস্থানে যেতে হবে। জাতির পিতা বাহাত্তরের সংবিধানে জুয়া নিষিদ্ধ করে গেছেন। সংবিধান দেশের সবচেয়ে বড় আইন। এরপর আর কোনো আইনের দরকার হয় না। দেশের গ্রাম পর্যন্ত অনলাইন জুয়া বেটিং ছড়িয়ে পড়েছে। মানুষ আত্মহত্যা পর্যন্ত করছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যেসব তারকা এসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নিচ্ছেন, তাঁদের সতর্ক করতে হবে। এরপরও তাঁরা অংশ নিলে প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

 

 

বৈঠকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান অনলাইনে জুয়া ও বেটিং সাইটের তথ্য উপস্থাপন করেন। তিনি জানান, দেশের প্রতিষ্ঠিত তারকাদেরও জুয়া ও বেটিংয়ের প্রচারে ব্যবহার করা হচ্ছে। কিছু ক্ষেত্রে তারকারা নিজেরাই বেটিং সাইটের বিজ্ঞাপনে অংশ নিচ্ছেন। আবার কিছু ক্ষেত্রে অনুমতি না নিয়েই তাঁদের মুখ বিজ্ঞাপনে ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুনঃ   নাটোরে জমি নিয়ে দ্বন্দ্বে ধারালো অস্ত্রের আঘাতে একজনের মৃত্যু


সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ। তিনি জানান, জুয়া ও বেটিংয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দেশের প্রচলিত আইনে যেকোনো ধরনের জুয়া নিষিদ্ধ হলেও নানা কৌশলে অনলাইন জুয়ার প্রচার ও প্রসার চলছে। মানুষের দৃষ্টি আকর্ষণ করতে জুয়া প্রতিষ্ঠানগুলো দিচ্ছে বিভিন্ন লোভনীয় অফার। শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত করা হচ্ছে শোবিজ তারকাদের। তাঁদের জনপ্রিয়তাকে ব্যবহার করে প্রতিষ্ঠানগুলো হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এই টাকা ভার্চুয়াল মুদ্রায় রূপান্তরিত হয়ে পাচার হয়ে যাচ্ছে বিদেশে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১০

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১১

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১২

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৩

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৪

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৫

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৬

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৭

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৮

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৯

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

২০

Design & Developed by: BD IT HOST