১৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

কর্মক্ষেত্রে ফাঁকি, ধরা পড়ায় চাকরি গেল একাধিক ব্যাংক কর্মীর

অনলাইন ডেস্ক : কর্মক্ষেত্রে প্রতারণায় অভিযোগে চাকরি হারালেন একাধিক ব্যাংক কর্মী। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়েলস ফার্গ তাদের একাধিক কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করেছে। কর্মক্ষেত্রে তারা কাজ না করেও অফিসকে বুঝিয়েছেন তারা কাজ করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম ব্যাংকিং প্রতিষ্ঠান ওয়েলস ফার্গ ওই কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি রেগুলেটরি কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছে।

কীভাবে প্রতিষ্ঠানটি কর্মীদের জালিয়াতির বিষয়টি খুঁজে বের করেছে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। চাকরি থেকে বরখাস্ত হওয়া কর্মীরা রিমোট কাজ করতেন।

চলতি মাসে যুক্তরাষ্ট্রে একটি নতুন আইন জারি হয়েছে। যেসব প্রতিষ্ঠানের কর্মীরা বাড়িতে বসে কাজ করছেন তাদের প্রতি তিন বছর পর পর কাজের ফিরিস্তি তুলে ধরতে হবে।

আরও পড়ুনঃ   লোহিত সাগরে জাহাজ বাধার মুখে বিশ্বে তেলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে: আইইএ

ওয়েলস ফার্গের এক নারী মুখপাত্র লরি কাইট বিবৃতিতে বলেন, আমরা আমাদের প্রতিষ্ঠানের সর্বোচ্চ মান ধরে রাখার জন্য কোনো অনৈতিক পন্থাকে প্রশ্রয় দেব না।

করোনাকালীন সময়ে যেসব কর্মীরা বাসায় বসে কাজ করেছেন তাদের পর্যবেক্ষণ করার জন্য কিছু কোম্পানি অত্যাধুনিক প্রযুক্তির টুলস ব্যবহার করেছে। এই টুলসের মাধ্যমে কর্মীদের চোখের নড়াচড়া এবং কোন কোন সাইটে প্রবেশ করেছে তা পর্যবেক্ষণসহ স্ক্রিনশট নেয়া হয়েছে।

তবে প্রযুক্তির উন্নতির ফলে কম্পিউটারে কাজ না করেও বুঝানো সম্ভব একজন ব্যক্তি কাজ করছেন। যাকে ‘মাউস জিগলার্স’ বলা হয়। ইকমার্স প্রতিষ্ঠান অ্যামজন জানিয়েছে, গত মাস পর্যন্ত এই প্রযুক্তি ১০ ডলারে হাজার হাজার মানুষ ক্রয় করেছে।

আরও পড়ুনঃ   পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত দুই, আহত ১১

ওয়েলস ফার্গ জানিয়েছে, কর্মীদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে তারা নিজেরা চাকরি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করবে, অন্যথায় তাদের বহিস্কার করা হবে। কারণ তারা বাসায় বসে কম্পিউটারে কাজ না করেও, কম্পিউটার এমনভাবে সচল রেখেছেন, যাতে বোঝা যায় তারা কাজ করেছেন।

ওয়েলস ফার্গ কর্মীদের চাকরিচ্যুত করছে এমন খবর প্রথম প্রকাশিত হয় ব্লুমবার্গে। বিবিসি বলছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের মধ্যে ছয় জনকে ছেড়ে দেয়া হয়েছে। কারণ তাদের বিরুদ্ধে প্রতারণামূলক কিছু পাওয়া যায়নি। তবে একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ব্যক্তি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST