১২ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

ডিবির অভিযানে চোলাইমদ ও গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা ও চন্দ্রিমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৬৬ লিটার চোলাইমদ ও ৫০০ গ্রাম গাঁজাসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন সিজার বিশ্বাস (২০) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার বাচ্চুর মোড় খ্রিস্টানপাড়া এলাকার সুনীল বিশ্বাসের ছেলে ও রায়হান (২৯) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মুশরোইল গ্রামের কুরমানের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১১ জুন ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে.এম.আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী চুমকি বিশ্বাসের ভাড়া বাড়িতে এক ব্যক্তি দেশীয় চোলাইমদ বিক্রির জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই সালেকুর রহমান ও তার টিম রাত ১১ টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী চুমকি বিশ্বাসের ভাড়া বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি সিজার বিশ্বাসকে ৬৬ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার করে ও অপর মাদক ব্যবসায়ী চুমকি পালিয়ে যায়।
অপরদিকে গত ১০ জুন ২০২৪ সন্ধ্যায় ডিবি পুলিশের অপর টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে চন্দ্রিমা থানার মুশরোইল এলাকায় এক ব্যাক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মো: আ: করিম তালুকদার ও তার টিম সন্ধ্যা ৬ টায় চন্দ্রিমা থানার মুশরোইল এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রায়হানকে ৬০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

১০

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

১১

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

১২

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

১৪

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

১৫

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

১৬

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১৭

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১৮

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১৯

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

২০

Design & Developed by: BD IT HOST