৯ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে মহাসড়কে ব্যারিকেড দিয়ে গরু লুট, আটক ২

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মধ্যরাতে মহাসড়কে গরুবাহী ট্রাক ব্যারিকেড দিয়ে ৪ গরু লুট করে নিয়ে গেছে ডাকাতদল। এ সময় ডাকাতদলের মারপিটে গরু ব্যবসায়ী আহত হয়। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার মাঝগাঁও সূতিরপার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ট্রাকের চালক ও চালকের সহকারীকে আটক করেছে পুলিশ।
আহত ব্যবসায়ীর নাম দবির উদ্দিন প্রামানিক (৫৬)। সে পাবনা ঈশ্বরদীর সারিকাজি গ্রামের মৃত সিরাজ উদ্দিন প্রামানিকের ছেলে। আটক ট্রাকের চালক পাবনার চাটমোহর উপজেলা মথুরাপুর গ্রামের মোতাহার আলীর ছেলে আবদুল আলীম (৩২) ও চালকের সহকারী পাশ^বর্তী আনকুটিয়া গ্রামের আবদুল মান্নান শিকদারের ছেলে স্বাধীন হোসেন (২০)।
গরু ব্যবসায়ী দবির উদ্দিন জানান, শনিবার বিকেলে সে বড়াইগ্রামের রাজাপুর বাজারের শাজাহান কবিরের ৪টি গরু কোরবানির বাজারে বিক্রি করার জন্য ট্রাকে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে মাঝগাঁও সূতিরপার এলাকায় পৌঁছালে অপর একটি খালি ট্রাক সামনে এসে ব্যারিকেড দেয়। কিছু বুঝে উঠার আগেই ডাকাত দলের সদস্যরা তার চোখে শুকনা মরিচের গুঁড়া দিয়ে মারপিট করে এবং তাকে গাছের সাথে বেঁধে পিস্তল ধরে রাখে। ডাকাতদল ১০ মিনিটের মধ্যেই সবগুলো গরু তাদের নিজেদের ট্রাকে উঠিয়ে নিয়ে চলে দ্রুত চলে যায়। প্রায় ১ ঘন্টা চেষ্টা করে বাঁধন খুলে পাশের বাড়িতে গিয়ে থানা পুলিশকে জানায় সে। খবর পেয়ে থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। দবিরউদ্দিন আরও জানায়, আমার ভাড়াকৃত ট্রাকের চালক ও সহকারী এ ঘটনার সাথে জড়িত। কেননা, তারা ট্রাক থামিয়ে দূরে দাঁড়িয়ে ছিলেন। ওই গরুগুলোর মালিক শাজাহান কবির জানান, লুট হওয়া ৪টি গরুর বাজার মূল্য কমপক্ষে ৭ লাখ টাকা।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিউল আযম খাঁন জানান, চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ডাকাতদলের ব্যবহৃত ট্রাক চিহ্নিত ও গরুগুলো উদ্ধার করতে পুলিশ রাত থেকেই অভিযান চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ   খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST