৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

বাঘা-চারঘাট উপজেলা নির্বাচন : পাঁচ হেভিওয়েট প্রার্থীর লড়াই

স্টাফ রিপোর্টার: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলা পরিষদ নির্বাচন আজ। এই দুই উপজেলায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই দুই উপজেলার১৩২টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্টিত হবে। বাঘা উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু (মোটরসাইকেল) ও জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু (আনারস) প্রতিকেপ্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া চারঘাট উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব ফকরুল ইসলাম (আনারস), বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব (ঘোড়া) ও চারঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী মাহমুদুল হাসান মামুন (মোটর সাইকেল) প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভায় নিয়ে বাঘা উপজেলা পরিষদ গঠিত। মঙ্গলবার ভোট গ্রহণের সরাঞ্জম নির্বাচন অফিস থেকে গ্রহণ করে সংশ্লিষ্ঠ কর্মকর্তা স্ব-স্ব কেন্দ্রে উপস্থিত হয়েছেন। ৬৯টি কেন্দ্রে ৬৯ জন প্রিজাইডিং অফিসার, ৪৩০ জন সহকারি প্রিজাইডিং অফিসার, ৮৬০ জন পোলিং অফিসার ভোট গ্রহন করবেন। শান্তিপুর্ণ ভোট গ্রহণের জন্য পুলিশ ও আনছার ১ হাজার ১২২ জন, ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি ও র‌্যাব দায়িত্ব পালন করবেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থীর মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু (মোটরসাইকেল) ও জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু (আনারস) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীর মধ্যে উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন (বই), বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী (টিয়াপাখি) এবং মেহেদী হাসান (টিউবয়েল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা (কলস), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা রুমি (প্রজাপতি) এবং উপজেলা মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক রিনা খাতুন (ফুটবল)।
বাঘা উপজেলা সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন কেন্দ্র নির্বাচনী সরাঞ্জম সরবরাহ করা হয়। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৬৬৩। এরমধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ৭ ও নারী ভোটার ৮২ হাজার ৬৫৬ জন।
এদিকে চারঘাট উপজেলায় এবারের নির্বাচনে আওয়ামীলীগ ছাড়া অন্য কোন দলের প্রার্থী অংশ গ্রহন না করায় লড়াই হবে আওয়ামীলীগের সঙ্গে আওয়ামীলীগের।অন্য কোন দলের প্রার্থী অংশ গ্রহন না করলেও আওয়ামীলীগের ৩ হেভিওয়েট প্রার্থী লড়ছেন চেয়ারম্যান পদে। তারা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব ফকরুল ইসলাম (আনারস)।তার শক্ত প্রতিদন্দী হিসেবে মাঠে রয়েছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব (ঘোড়া) প্রতীক ও চারঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী মাহমুদুল হাসান মামুন (মোটর সাইকেল) প্রতীক। এবারের নির্বাচনে লড়াই হবে ত্রিমুখী বলে ধারনা স্থানীয় ভোটারদের।
সরজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলা নির্বাচনে আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ৩ ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। তবে দলীয় বেশিরভাগ নেতাকর্মী বর্তমান চেয়ারম্যান ফকরুল ইসলামের পক্ষে মাঠে ময়দানে কাজ করলেও সাবেক সাংসদ আলহাজ্ব রায়হানুল হক মাঠে ময়দানে ছুটছেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি উপজেলা চেয়ারম্যান ঘোড়া প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়ার পক্ষে। অপর দিকে অপর প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী মাহমুদুল হাসান মামুন (মোটর সাইকেল) প্রতীক নিয়ে সাবেক ও বর্তমান আওয়ামীলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটের মাঠে বেশ শক্ত অবস্থান তৈরী করেছেন।
সার্বিক দিক দিয়ে এবারের চারঘাট উপজেলা পরিষদ নির্বাচনে লড়াই হবে ত্রিমুখি। চারঘাট উপজেলায় ভোটার সংখ্যা ১লাখ ৮০ হাজার ৪০৩ জন। ৬৩ টি ভোট কেন্দ্রে শান্তি পুর্ণ ভাবে ভোটাররা ভোট দিতে পারেন এ জন্য স্থানীয় আইন শৃংখলা বাহিনী নিয়েছে নিচ্ছ্রিদ্র নিরাপত্তা বলয়। এরপরেও ৬৩টি ভোট কেন্দ্রের মধ্যে অধিকাংশ ভোট কেন্দ্রকেই ঝুকিপুর্ণ ভোট কেন্দ্র হিসেবে চিহিৃত করেছেন প্রশাসন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : স্থানীয় সরকার মন্ত্রী

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কাজীহাটা পুরাতন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

‘বরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’: পরিবেশপ্রতিমন্ত্রী

ডিবি-পুলিশ পরিচয়ে সন্তান আটকের ভয়, টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র’

দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর

১০

রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা

১১

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

১২

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী

১৩

শুভ জন্মাষ্টমী আজ

১৪

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

১৫

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

১৬

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৭

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

১৮

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

১৯

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

২০

Design & Developed by: BD IT HOST