৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

একশ রানও করতে পারল না শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক : আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে আগুন ঝরালেন প্রোটিয়া পেসাররা। বিশেষ করে আনরিখ নরকিয়ে। এই ডানহাতি পেসারের সামনে চোখে সর্ষে ফুল দেখেছে লঙ্কানরা। উইকেটে যাওয়া-আসার সময়টুকুতে রীতিমতো ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা ভানিন্দু হাসারাঙ্গার দলের! তাসের ঘরের মতো ভেঙে যাওয়া ব্যাটিং অর্ডারে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল দুজন। ফলে তিন অঙ্কের ঘরে পা দেবার আগেই অলআউট লঙ্কানরা।

সোমবার (৩ জুন) নিউইয়র্কে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ১ বলে ৭৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৩০ বলে ১৯ রান করেছেন কুশল মেন্ডিস। প্রোটিয়াদের হয়ে ৪ ওভারে ৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন নরকিয়ে।

আরও পড়ুনঃ   ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

আসরে প্রথমবার খেলতে নেমে শুরু থেকেই বেশ ভুগেছে শ্রীলঙ্কা। ইনিংসের চতুর্থ অভারে পাথুম নিশাঙ্কাকে ফিরিয়ে লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন ওটনেল ব্রাটম্যান। ৮ বলে ৩ রান করে ফেরেন নিশাঙ্কা। তিনে নেমে এগারো রানের বেশি করতে করতে পারেনি কামিন্দু মেন্ডিস।

আরও পড়ুনঃ   সিপিএল খেলতে নামছেন সাকিব, ভিভ রিচার্ডসের সঙ্গে সাক্ষাতের অপেক্ষা

এরপর হাসারাঙ্গা, সাদিরা সামারাবিক্রমা ও চারিথ আসালঙ্কাদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। অ্যাঞ্জেলো ম্যাথিউস কিছুটা চেষ্টা করেছেন। তবে তিনি ১৬ রানের বেশি করতে পারেননি। শেষদিকে দাসুন শানাকাও ব্যর্থ হয়েছেন।

ব্যাটারদের এমন আসা-যাওয়ার মাঝে লম্বা সময় এক প্রান্ত আগলে রেখেছিলেন কুশল মেন্ডিস। তবে ৩০ বল খেলে ১৯ রানে ফিরেছেন এই উইকেটকিপার ব্যাটার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST