১ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

ইজিবাইক চালানোর আড়ালে অস্ত্রের কারবার

স্টাফ রিপোর্টার : রাজশাহী দামকুড়ায় দুটি ওয়ান শুটারগানসহ রাকিবুল ইসলাম (২৩) নামের এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) । গ্রেফতার রাকিবুল ইজিবাইক চালানোর ফাঁকে অস্ত্র ও বিস্ফোরকের কারবার করেন বলে জানিয়েছে র‌্যাব-৫।
শুক্রবার (৩১ মে) দিনগত রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মহানগরীর দামকুড়া থানার নতুন কসবা এলাকা থেকে রাকিবুলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুই কেজি ২০০ গ্রাম গান পাউডার, একটি ইজিবাইক, একটি মোবাইলফোন ও সিমকার্ড জব্দ করা হয়।
রাকিবুল ইসলামের গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরজপুর গ্রামে। তিনি ওই গ্রামের হাবিলের ছেলে।
শনিবার (১ জুন) দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল জানতে পারে গোদাগাড়ী থেকে মাদকদ্রব্যসহ রাজশাহী মহানগরীর দিকে আসছে একটি ব্যাটারিচালিত ইজিবাইক। এই খবরে র‌্যাব সদস্যরা দামকুড়া থানার নতুন কসবা আন্ধারকোটা মোড়ে চেকপোস্ট বসায়। ইজিবাইক ওই চেকপোস্টে পৌঁছালে চালক রাকিবুলকে আটক করা হয়। পরে তার ইজিবাইক তল্লাশি করে দুটি ওয়ান শুটারগান ও ২ কেজি ২০০ গ্রাম গানপাউডার পাওয়া যায়।
আটকের পর জিজ্ঞাসাবাদে রাকিবুল জানান, তিনি পেশায় ইজিবাইকচালক হলেও এর আড়ালে অস্ত্রের কারবার করেন। এটাই তার মূল পেশা। ইজিবাইক চালান মানুষের দৃষ্টি আড়াল করতে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে অস্ত্র-গুলি ও বিস্ফোরকদ্রব্য সংগ্রহ করেন এবং রাজশাহীসহ বিভিন্ন এলাকার অস্ত্র ব্যবসায়ীদের কাছে সেগুলো বিক্রি করে আসছেন।

আরও পড়ুনঃ   প্রতিশোধ নিতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা করে কিশোর

জিজ্ঞাসাবাদ শেষে রাকিবুলকে শনিবার দুপুরে দামকুড়া থানায় সোপর্দ করা হয়েছে। থানায় তার নামে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে বলেও র‌্যাবের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST