৩০ মে ২০২৪
অনলাইন সংস্করণ

ফেসবুকে ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, রেললাইনে মাথা দিলেন কলেজছাত্রী

অনলাইন ডেস্ক : ফেসবুকে ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় রেললাইনে মাথা দিয়ে আয়েশা সিদ্দিকা আঁখি (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের টেপাটারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আয়েশা সিদ্দিকা আঁখি উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশীরাম মেডিকেল মোড় এলাকার আলমঙ্গীর হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, ভোটমারী পন্ডিতপাড়া এলাকার তৌহিদ হাসান নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আঁখির। এরই মধ্যে কয়েকবার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেন প্রেমিক। পরে পরিবার জানাজানি হলে আঁখির মোবাইল নিয়ে নেন তার বড় ভাই। বৃহস্পতিবার সকালে ওই ফোন নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসেন আঁখি। পরে দুপুর ১২টার দিকে পরিবার জানতে পারে রেললাইনে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন আঁখি।

আরও পড়ুনঃ   আপনার লোকেরাই আপনাকে গডমাদার বানিয়েছে: ডা. শফিকুর রহমান

পরিবারের দাবি, টেপাটারি এলাকায় দুই যুবকসহ আঁখি ছিল। সেখানে দুই যুবকের সঙ্গে ঝগড়া হয়েছে। একপর্যায়ে ট্রেনের শব্দ পেয়ে রেললাইনে মাথা দিয়ে আত্মহত্যা করে আঁখি।

আঁখির বড় বোন আরজিনা আক্তার অভিযোগ করে বলেন, ফেসবুকে ছবি ছড়িয়ে দেওয়ার কথা বলে আমার বোনের কাছে অনেক টাকা নিয়েছে। সকালে ডেকে এনে আমার বোনকে রেললাইনে ব্লাকমেইল করে মেরে মেলেছে। আমি এই হত্যার বিচার চাই।

আরও পড়ুনঃ   কমেছে সবজি-পেঁয়াজের দাম, শঙ্কায় কৃষক

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু তাহের বলেন, ঘটনা শোনার পরেই এসে মরদেহ উদ্ধার করেছি। ফায়ার মরদেহটি রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১০

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১১

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১২

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৩

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৪

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৫

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৬

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৭

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৮

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৯

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

২০

Design & Developed by: BD IT HOST