৩০ মে ২০২৪
অনলাইন সংস্করণ

চেয়ারম্যানে ডাবলু ও বকুল বিজয়ী,ভাইস চেয়ারম্যান হলেন যারা

স্টাফ রিপোর্টার : উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহীর দুটি উপজেলা পরিষদে নির্বাচন হয়েছে। বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে চলে বিকেল চারটা পর্যন্ত। দুই উপজেলায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপুর্নভাবে ভোট গ্রহণ হয়েছে। ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। ফলাফলে দেখা গেছে পবায় ফারুক হোসেন ডাবলু ও মোহনপুরে আফজাল হোসেন বকুল বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।

নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীর পবা উপজেলায় মোট ৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে ফারুক হোসেন ডাবলু আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ৫৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এমদাদুল হক ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৫২৯ ভোট। এছাড়াও ওয়াজেদ আলী খান মোটরসাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ২২ হাজার ৫২২ ভোট, ডেভিড রিচার্ড মুর্মু হেলিকাপ্টার প্রতিক নিয়ে পেয়েছেন ১হাজার ২৭৫ ভোট, আব্দুর রশিদ দোয়াত-কলম প্রতিক নিয়ে পেয়েছেন ২হাজার ১২৩ ভোট ও সাইফুল বারি কাপ পিরিচ প্রতিক নিয়ে পেয়েছেন ১৭৭ ভোট।

পবা উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে ফরিদুল ইসলাম টিউবওয়েল প্রতিক নিয়ে ১৭ হাজার ৩৫৯ ভোট পেয়ে বেসরকারীবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কামরুজ্জামান টিয়া প্রতিক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৮৭৬ ভোট।

আরও পড়ুনঃ   রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

এছাড়াও আসাদুজ্জামান আসাদ চশমা প্রতিক নিয়ে পেয়েছেন ৫ হাজার ১৭৯ ভোট, নাজমুল ইসলাম তালা প্রতিক নিয়ে পেয়েছেন ৭হাজার ২৬১ ভোট, রফিকুল ইসলাম উড়োহাজাজ প্রতিক নিয়ে পেয়েছেন ৬হাজার ৩৪৮ ভোট, শহিদুল ইসলাম বই প্রতিক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৮৭৫ ভোট সরওয়ার আলম গ্যাস সিলিন্ডার প্রতিক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৪৯৭ ভোট ও প্রদীপ কুমার সাহা মাইক প্রতিক নিয়ে পেয়েছেন ১১হাজার ১৯৩ ভোট।

এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে তরুণ প্রার্থী পপি খাতুন বৈদ্যুতিক পাখা প্রতিক নিয়ে ২৪ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চেন বানু হাঁস প্রতিক নিয়ে পেয়েছেন ২২ হাজার ১৮ ভোট। এছাড়াও হাসিনা খাতুন ফুটবল প্রতিক নিয়ে পেয়েছেন ২১ হাজার ৫৪৫ ভোট ও আরজিয়া বেগম কলস প্রতিক নিয়ে পেয়েছেন ২০ হাজার ১৯৬ ভোট।

মোহনপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে আফজাল হোসেন আনারস প্রতিক নিয়ে ৩১ হাজার ১১৬ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আল মোমিন শাহ কাপ-পিরিচ প্রতিক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ২৯৭ ভোট। এছাড়াও এনামুল হক ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৩২৭ ভোট, মেহবুব হাসান রাসেল দোয়াত-কলাম প্রতিক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮৫৮ ভোট ও আলমগীর মোরশেদ মোটরসাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ১হাজার ৬৫১ ভোট।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এদিকে মোহনপুর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে হাবিবা বেগম পদ্মাফুল প্রতিক নিয়ে ৪২ হাজার ৯৮৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ডলি আক্তার ফুটবল প্রতিক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৩১৪ ভোট। এছাড়াও পলিরানি সেলাই মেশিন প্রতিক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৯৩১ ভোট, রাবিয়া খাতুন কলস প্রতিক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৮৬৪ ভোট ও সানজিদা রহমান প্রজাপতি প্রতিক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৯৯৮ ভোট।

অপরদিকে মোহনপুরে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে বিন বেল্লাহ টিউবওয়েল প্রতিক নিয়ে ৩০ হাজার ৩৫৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাবিবুর রহমান তালা প্রতিক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ১৭৬ ভোট। এছাড়াও কবির হাসান চশমা প্রতিক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৪৭২ ভোট, আব্দুর রউফ টিয়া প্রতিক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৪৩৮ ভোট ও মশিউর রহমান উড়োহাজাজ প্রতিক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭৪ ভোট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১০

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১১

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১২

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৩

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৪

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৬

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৭

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৮

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST