২৯ মে ২০২৪
অনলাইন সংস্করণ

৩য় বারের মত নওগাঁর শ্রেষ্ঠ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

স্টাফ রিপোর্টার : শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ এ আবারও নওগাঁর শ্রেষ্ঠ অধ্যক্ষ (প্রতিষ্ঠান প্রধান, কারিগরি) নির্বাচিত হলেন নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে জেলা প্রশাসনের প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। এ নিয়ে ৩য় বারের মত তিনি এ মর্যাদা অর্জণ করেন।

প্রশাসন ও শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি তার শিক্ষাগত যোগ্যতা,শিক্ষকতার অভিজ্ঞতা,বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা,চারিত্রিক দৃঢতা ও সততা,শৃঙ্খলাবোধ, গবেষণা জার্নালে প্রবন্ধ প্রকাশ,পাঠ্যপুস্তক প্রনয়নসহ নানাবিধ বিষয় বিবেচনা করে তাকে কলেজ পর্যায়ে (কারিগরি) জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ (প্রতিষ্ঠান প্রধান) নির্বাচিত করেন।

তিনি বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএমটি কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকেই অধ্যক্ষ হিসেবে অত্যান্ত সুনাম, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। কলেজ প্রতিষ্ঠার পর থেকে কলেজে শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে তাঁর প্রচেষ্টার কারণে। এ এলাকায় তিনি সর্ব প্রথম শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটালাইজেশন করেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে শুরু বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

কারিগরি শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের বলিষ্ঠ ভূমিকা রাখছেন নওগাঁ আত্রাই এর কৃতি সন্তান অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী।এ ছাড়া তিনি বহুমুখি সামাজিক কাজেও সফলতার সাথে সেবা দিয়ে যাচ্ছেন।

বিনয়ী,সত্যবাদিতা, ভদ্রতা, নিষ্ঠবান, ক্লিন ইমেজ, পরিক্ষিত, নির্লোভ এ শব্দ গুলোর সবকয়টি যার মধ্যে বিদ্যমান।

যার বিরুদ্ধে এ পর্যন্ত দুর্নীতির কোন তথ্য বা গন্ধ কেউ পায়নি,তিনি হলেন অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী। গবেষণা পত্রিকা “রবীন্দ্র জার্নাল”সহ বিভিন্ন গবেষণা সাময়িকীতে তাঁর গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রমের সহায়ক গ্রন্থ ‘কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২’ এবং এসএসসি ভোকেশনাল নবম ও দশম শ্রেণির সহায়ক গ্রন্থ “কম্পিউটার ট্রেড-১ ও “কম্পিউটার ট্রেড- ২”রচনা ও সম্পাদনা করেন অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী।

তাঁর ধারাবাহিক এ সফলতায় কলেজের শিক্ষক, কর্মচারী, ছাত্র/ছাত্রী ও এলাকার সাধারণ মানুষ অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুনঃ   এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী জানান, স্মার্ট দেশ গড়তে হলে স্মার্ট নাগরিক তৈরী করা প্রয়েজন আর এ কাজটিই আমরা গভীর আন্তরিকতার সাথে করে যাচ্ছি। কারিগরি বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার না দিলে দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। কর্মমুখী শিক্ষা আত্মকর্মসংস্থানের নানা সুযোগ সৃষ্টি করে। কর্মমুখী শিক্ষায় দক্ষ জনশক্তিকে আমরা বিদেশে পাঠিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশকে সমৃদ্ধশালী করতে পারি। গুনগত কারিগরি শিক্ষা বিস্তার করে স্মার্ট দেশ গড়ার ক্ষেত্রে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি।

উল্লেখ্য, তার প্রতিষ্ঠিত বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ২০১৬ সালে নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোজেক্টের মাধ্যমে নওগাঁর জেলা প্রশাসন কর্তৃক পুরষ্কৃত হয় এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ এ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) নির্বাচিত হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

১০

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১১

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১২

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১৩

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

১৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৫

নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

১৬

বাগমারার ইউএনও সেলিম আহমেদের বিদায় সংবর্ধনা

১৭

বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৯

রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

২০

Design & Developed by: BD IT HOST