২৬ মে ২০২৪
অনলাইন সংস্করণ

কানে ফিলিস্তিনি কেফিয়াহ পরে প্রশংসায় ভাসছেন বেলা হাদিদ

অনলাইন ডেস্ক : কান চলচ্চিত্র উৎসবে ফিলিস্তিনি কেফিয়াহ পরে প্রশংসা কুড়াচ্ছেন সুপার মডেল বেলা হাদিদ। মার্কিন সুপার মডেল বেলা হাদিদ। সুপার মডেল জিজি হাদিদের বোন তিনি। তাদের বাবা মোহামেদ হাদিদ ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। ফিলিস্তিনিদের দুর্দশা নিয়ে দুই বোন সব সময়ই সরব।

এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে তো বটেই, মডেলিং জগতেও তাদের চাপে পড়তে হয়েছে। কিন্তু ফিলিস্তিনি রক্তের সম্পর্ক তো তারা ভুলতে পারেন না! রক্তের দায় মেটাতে বিভিন্ন প্ল্যাটফর্মে যেমন সরব থাকেন, আবার ফিলিস্তিনের গাজায় অবরুদ্ধ মানুষদের জন্য নিয়মিত মোটা অঙ্কের অনুদানও পাঠান।

আরও পড়ুনঃ   বিয়ের শাড়ি পাল্টেই কোট-স্যুটে হিনা, বললেন- ‘কাজ সবার আগে’

সম্প্রতি কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন বেলা হাদিদ। আর সেখানেই ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতীক লাল কেফিয়াহ দিয়ে বানানো পোশাকে নজর কেড়েছেন তিনি। স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের দূত হয়ে যেন ফ্রান্সের কান সৈকত থেকে দ্যুতি ছড়ালেন বেলা!

ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে বেলা হাদিদ লিখেছেন, ‘ফ্রি প্যালেস্টাইন ফরেভার’। শিরোনামের সঙ্গে পোশাকের একটি ছবিও পোস্ট করেছেন।

আরও পড়ুনঃ   আসছে বাহুবলী, !“ক্রাউন অব ব্লাড” : রাজামৌলি

এ সাহসী উদ্যোগের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন বেলা হাদিদ। এক্স হ্যান্ডলে একজন লিখেছেন, ফিলিস্তিনি শিকড়ের প্রতি তাঁর এই ভালোবাসায় মুগ্ধ।

আরেকজন লিখেছেন, ফ্যাশনের সঙ্গে বিশ্ববাসীকে বার্তা দিয়ে বেলা নিজের শিকড়ের প্রতি সম্মান জানিয়েছেন।

ফিলিস্তিনি বাবা মোহামেদ হাদিদ এবং মার্কিন মা ইয়োলান্ডা হাদিদের সন্তান বেলা। মডেলিংয়ের দুনিয়ায় মা ও বোন জিজি হাদিদ বেশ প্রভাবশালী। বাবা বড় ব্যবসায়ী। বেলার পুরো নাম ইসাবেলা খাইরিয়াহ হাদিদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST