২৫ মে ২০২৪
অনলাইন সংস্করণ

রুয়েট শিক্ষার্থীর আত্মহত্যা, রুমমেট বলছে ডিপ্রেশনে ভুগছিল

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. কামরুজ্জামান রিপন।

ওই শিক্ষার্থীর নাম সৌভিক মল্লিক (২১)। তিনি রুয়েটের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি মাগুরার শালিখা উপজেলার রামকান্তপুর গ্রামের সমির কুমার মল্লিকের ছেলে। সৌভিক রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

আরও পড়ুনঃ   তানোরে মরহুম সাংবাদিক মামুনুর রশীদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

রুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. কামরুজ্জামান রিপন বলেন, ঘরের দরজা ভেতর থেকেই লাগানো ছিল। অন্য ছাত্ররা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে সৌভিককে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, সৌভিক আত্মহত্যা করেছে বলেই প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। আর কেন এমন ঘটনা সে ঘটিয়েছে সেটি নিয়ে তার রুমমেটের সঙ্গে কথা বলেছি। রুমমেট আমাকে জানিয়েছে যে, কিছুদিন ধরে সৌভিক ডিপ্রেশনের মধ্যে ছিলেন। কিন্তু কী নিয়ে ডিপ্রেশন তা এখনো জানতে পারিনি।

আরও পড়ুনঃ   কলাপাড়ায় পহেলা বৈশাখে ঘোড়দৌড় প্রতিযোগিতা

এ বিষয়ে রাজশাহীর বোয়ালিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, সৌভিকের মরদেহ বর্তমানে রামেক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এছাড়া তার অভিভাবকদেরকেও খবর দেওয়া হয়েছে। তারা মাগুরা থেকে রাজশাহী পৌঁছার পর এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১০

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৩

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৫

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৬

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৭

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৯

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST