২৫ মে ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে ছিনতাইকারী গ্রেপ্তার: মোবাইল উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে কলেজ ছাত্রের মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এসময় আসামির কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো: মারুফ হোসেন বাপ্পি (২৩) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম রানীদিঘীর মো: মুরশেদ আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, নাটোর জেলার লালপুর থানার মো: মুরাদ আলী (২৩) নগরীর এম নার্সিং কলেজে ১ম বর্ষের ছাত্র। সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম রানীদিঘী এলাকায় আসামি মারুফ হোসেনের বাড়িতে ভাড়া থেকে পড়াশোনা করে। আসামি মারুফ গত ২৩ মে ২০২৪ রাত সাড়ে ১০ টায় ইন্টারনেটের লোকে সঙ্গে কথা বলবে বলে মুরাদকে রুম থেকে ডেকে হড়গ্রাম রানীদিঘী বালুর মঠে নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করা আরও দুইজন মুরাদকে ঘিরে ধরে এবং ভয়ভীতি দেখিয়ে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে পালিয়ে যায়। মুরাদের উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা রুজু হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিশেষ অভিযানে ১ জনসহ মোট গ্রেপ্তার ২০

আরএমপি’র কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেন।

পরবর্তীতে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: এমরান হোসেনের দিকনির্দেশনায় এসআই মীর আরমান হোসেন ও তাঁর টিম ২৪ মে ২০২৪ দিবাগত রাত সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি মারুফকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় আসামির কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার হয়।

আরও পড়ুনঃ   রাশেদ খান মেনন গুলশান থেকে আটক

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি অত্র মামলার ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করে। তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় একটি মাদক মামলা রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আসামি মারুফকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

গোদাগাড়ী ইউনিয়নে গেটকা প্রকল্পের ষান্মাসিক লোকমোর্চা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্সে মিলল প্রায় ১০ লক্ষ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

১১

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১২

বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

১৩

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

১৪

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

১৬

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

১৭

সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

১৮

রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ

১৯

জয়পুরহাটে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST