২৫ মে ২০২৪
অনলাইন সংস্করণ

দুর্নীতির বাইরে আছেন এমন সাংবাদিক দেখতে পাই না : এমপি সিদ্দিকুর

নাটোর জেলা প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় একজন ছাড়া প্রত্যেকেই দুর্নীতিবাজ সাংবাদিক বলে মন্তব্য করেছেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য (এমপি) ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

শনিবার (২৫ মে) বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় একটি প্রেসক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তার এমন বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্থানীয় সাংবাদিকরা।

অনুষ্ঠানে সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, সাংবাদিক হিসেবে যখন আমি একজনের নাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মিটিংয়ে দিতে চাই, তখন এক সাইফুল ভাই ছাড়া একজনকেও দেখতে পাই না যাদের ভেতর দুর্নীতি নাই। যারা দুর্নীতির বাইরে আছেন প্রকৃত সাংবাদিক এমন কাউকে দেখতে পাই না। আপনারা বলতে পারেন আমি অন্ধ। আমি আপেক্ষিকভাবে বললাম, মানুষ তো শতভাগ সৎ হয় না।

আরও পড়ুনঃ   খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগ

এদিকে সংসদ সদস্যের এমন বক্তব্যের নিন্দা জানিয়েছেন বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মু. অহিদুল হক। তিনি বলেন, এমপি মহোদয়ের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে বলতে চাই, পুকুর খননের এক টাকা আমার এবং বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের কোনো সদস্যের পকেটে ঢোকেনি। মাটি কেটে যখন বিক্রি করা হয়েছে তখন একমাত্র আমরাই সেটার বিরুদ্ধে নিউজ করেছি। তাহলে আমার দুর্নীতিটা কোথায়। এভাবে ঢালাও কাউকে দোষারোপ করা ঠিক না। আমি এ বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।

নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট নাজমুল হাসান বলেন, সংসদ সদস্যের এমন বক্তব্যে উপজেলায় কর্মরত অর্ধশত সাংবাদিকের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তার কাছে আরও দায়িত্বশীল বক্তব্য আমরা আশা করি।

আরও পড়ুনঃ   ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

এ বিষয়ে কথা বলতে সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

তবে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, বক্তব্যটি বড়াইগ্রামের প্রেক্ষাপটে দেওয়া হয়েছে। এখানে নিত্য নতুন প্রেসক্লাব তৈরি হচ্ছে। তাদের যাতে বেতনের ব্যবস্থা হয় সে বিষয়েও বক্তব্য দিয়েছি। সাংবাদিকরা মাটি কাটার পক্ষে গেলেও লেখে বিপক্ষে গেলেও আমাকে জড়িয়ে লেখে। সাংবাদিকতা পেশা সমাজের দর্পণ, এই দর্পণের অনুকূল চরিত্র গঠন কর্মকাণ্ড পরিচালনার জন্য কথা প্রসঙ্গে এমনটা বলেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন’

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

দলের গুরুত্বপূর্ণ পদ থেকে দুই এমপিকে সরালেন মমতা

আর কোনও হামলা নয়, বললেন ট্রাম্প

বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি

তানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের হাতের লেখা প্রতিযোগিতা

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবি

গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ

পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক! কমছে কৃষি জমি

বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর

১০

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৩

চাঁপাইনবাবগঞ্জে ১৮০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

১৪

দূর্গাপুরে ধর্ষণ মামলার প্রধান আসামী আকাশ গ্রেফতার

১৫

অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত

১৬

আর্জেন্টিনার ৯ ফুটবলার পাচ্ছেন ফিফার বিশেষ উপহার

১৭

প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন ভূমিমন্ত্রী

১৮

কৃষি ও কৃষককে বাঁচাতে তাদের পাশে দাঁড়াতে হবে : আরিফ পাশা

১৯

জনগণের বয়ানেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST