২৫ মে ২০২৪
অনলাইন সংস্করণ

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের গুড প্র্যাকটিস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সিটি লেভেল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ অন এলআইইউপিসিপি গুড প্র্যাকটিস বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মে) দুপুরে নগর ভবনের সিটি হল সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। সরকার দেশের সব মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে সবসময় কাজ করে যাচ্ছেন। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় পিছিয়ে পড়া জনপদের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ প্রকল্পের আওতায় বৃহৎ জনগোষ্ঠী নিজেদের ভাগ্য উন্নয়নে কাজ করছে। নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে ঋণ প্রদান করে ঘূর্ণায়মান তহবিল একশ কোটিতে পরিণত হয়েছে। প্রকল্পটি শেষ পর্যায়ে আগামীতে এ প্রকল্পটি আরও বৃহৎ পরিসরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   রাজশাহীর বাঘায় বন্যা কবলিত দুটি বিদ্যালয়ে ৮ দিনের ছুটি ঘোষণা

তিনি বলেন, ভূমিহীনদের জন্য গ্রামে বসবাসকারীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী গৃহনির্মাণ প্রকল্প গ্রহণ করেছেন। আগামীতে শহরে ভূমিহীনদের জন্য প্রকল্প গ্রহণ করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। নানাক্ষেত্রে রাজশাহী সিটি কর্পোরেশন সুনাম অর্জন করেছে। সকলের সহযোগিতায় এ শহরটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার। প্রকল্পের সার্বিক কার্যক্রমের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্পের টাউন ম্যানেজার মোবারক হোসেন। মঞ্চে উপবিস্ট ছিলেন প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ৩নং প্যানেল মেয়র ৩ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, রাসিকের এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলমেন্ট ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মহা. হবিবুর রহমান, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, সিডিসির নেত্রী সায়েরা খাতুন। প্রকল্পের প্রজেক্ট এ্যাসোসিয়েট মোঃ মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, ডাসকোর জাহাঙ্গীর আলম খান, সিএইচডিএফের ক্যাশিয়ার সামিয়া হক, প্রকল্পের উপকারভোগীদের মধ্যে শিক্ষা সহায়তাপ্রাপ্ত শারমিন খাতুন, ব্যবসা সহায়তা প্রাপ্ত পিংকি খাতুন, পুষ্টি সহায়তাপ্রাপ্ত বাসনা বক্তব্য দেন। এ সময় কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তাগণ, সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সিডিসি টাউন ফেডারেশনের নেতৃবৃন্দ, সিএইচডিএফ, সিডিসির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   ৮০০ দিন ও ৮৩ ইনিংসের সেঞ্চুরি খরায় কোহলির পাশে বাবর

অনুষ্ঠানে জানানো হয়, রাজশাহী মহানগরীতে ২০১৯ সালে শুরু হওয়া এ প্রকল্পের আওতায় ১১টি ক্লাস্টার ও ১৯৬টি সিডিসির অধীন ৫২ হাজার ৩৬৩ জন সদস্য রয়েছে। এ প্রকল্পের আওতায় শিক্ষানবিশ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ব্যবসা সহায়তা, শিক্ষা সহায়তা, পুষ্টি সহায়তা অনুদান প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ফুটবল খেলার বিরোধ মিমাংসা করতে গিয়ে শিক্ষার্থী খুন

ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ২

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের সঙ্গে সংসদ সদস্য ও নেসকো চেয়ারম্যানের মতবিনিময়

১০

ভাঙ্গায় মাচা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

১১

বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এল কাঁচামরিচ

১২

হিমাগারে আলু সংরক্ষণে প্রতি কেজি ভাড়া সর্বোচ্চ ৪ টাকা নির্ধারণের দাবি চাষি-ব্যবসায়ীদের

১৩

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী

১৪

সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত : আব্দুল আউয়াল

১৫

জুলাই অভ্যুত্থানের অর্জন, বর্জন ও বিসর্জন

১৬

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

১৭

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

১৮

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

১৯

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST