২৪ মে ২০২৪
অনলাইন সংস্করণ

ফিফার জরিমানা নিয়ে যা বলছেন সালাম মুর্শেদী

অনলাইন ডেস্ক : বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীকে ফিফা ১০ হাজার সুইস ফ্রাঁ (১৩ লাখ টাকা) জরিমানা করেছে। ফেডারেশনের দ্বিতীয় সর্বোচ্চ এই ব্যক্তির জরিমানা নিয়ে ফুটবলাঙ্গনে চলছে আলোচনা। ফিফার শাস্তি প্রদানের পর আজ (শুক্রবার) এক বিবৃতি দিয়ে নিজের অবস্থান ব্যাখা করেছেন সালাম মুর্শেদী।

আজ দুপুরের পর বাফুফের প্যাডে সালাম মুর্শেদী স্বাক্ষরিত একটি বিবৃতি পাঠানো হয়। সেখানে তিনি উল্লেখ করেন, ‘ক্রয় প্রক্রিয়ায় চারজন স্বাক্ষরকারীর মধ্যে দুইজনকে ইতোমধ্যেই নিষিদ্ধ করেছে ফিফা। সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সরাসরি জড়িত না থাকায় তাকে খারিজ করা হয়েছে। তবে আমি যেহেতু ফিন্যান্স কমিটির চেয়ারম্যান সে কারণেই আমাকে গুনতে হচ্ছে (নূন্যতম সুইস ফ্রাঁ ১০,০০০) আর্থিক জরিমানা।’

ফিফা বাফুফের আর্থিক বিষয়াদি নিয়ে বেশ কয়েক বছর ধরেই তদন্ত করছিল। সিনিয়র সহ-সভাপতি ফিন্যান্স কমিটির চেয়ারম্যান হওয়ায় তিনিও ফিফার অভিযোগের তালিকায় ছিলেন। সালাম মুর্শেদীর ওপর ফিফা তিনটি অভিযোগ এনেছিল। সেই তিন অভিযোগের দু’টি তিনি খণ্ডাতে সক্ষম হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করেছেন, ‘২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি এথিক্স কমিটির অ্যাডজুডিকেটরি চেম্বার ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি শুনানির আয়োজন করে। যেখানে আমার বিরুদ্ধে ফিফার অনুচ্ছেদ ১৪, ১৬ ও ২৫ লঙ্ঘনের অভিযোগ আনা হয়। উক্ত শুনানিতে আমি নিজেই আমার আইনজীবীদের সঙ্গে উল্লিখিত অভিযোগ প্রত্যাহার করার পক্ষে অত্যন্ত বিশ্বাসযোগ্য যুক্তি স্থাপন করি। ফলস্বরূপ ৭ মার্চ ২০২৪ তারিখে ফিফা এথিক্স কমিটির অ্যাডজুডিকেটরি চেম্বার কর্তৃক গৃহীত পরবর্তী সিদ্ধান্তে আমার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে দুটি যথাক্রমে খারিজ করে দেয়।’

আরও পড়ুনঃ   হাসিনাকে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবে ঢাকা : তৌহিদ

৮ ফেব্রুয়ারি সালাম মুর্শেদীর পক্ষে তাহসিন আহমেদ ও শেহরীন সালাম ঐশি আইনজীবী হিসেবে যুক্তি-তর্ক উপস্থাপন করেন। ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার ভিডিও কনফারেন্সে ছিলেন স্বাক্ষী হিসেবে।

আবু নাঈম সোহাগের আগের দুই বছরের নিষেধাজ্ঞা শেষ না হতেই নতুন করে তিন বছরের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে ফিফা। একইসঙ্গে সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও সাবেক অপারেশন্স ম্যানেজার মিজানুর রহমানকে আর্থিক জরিমানাসহ সব ধরনের ফুটবল থেকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুনঃ   “আমরা সবাইকে নিয়ে একত্রে এগিয়ে যেতে চাই” বিভাগীয় কমিশনার

জরিমানার অর্থ গতকাল থেকে এক মাসের মধ্যে পরিশোধ করতে হবে। সালাম মুর্শেদী আন্তর্জাতিক বাণিজ্য করায় তার পক্ষে অবশ্য ফিফায় ডলারের মাধ্যমে জরিমানা পরিশোধ করা কষ্টসাধ্য হবে না। তবে আবু হোসেন, মিজান ও সোহাগের আর্থিক জরিমানা প্রদান নিয়ে সংশয় রয়েছে। ফেডারেশনে আবু হোসেন, মিজান ও সোহাগ দীর্ঘদিন ধরে কাজ করেছেন। ফিফায় অভিযুক্ত হয়ে দোষী প্রমাণিত হওয়া এবং তারা ফেডারেশন ছাড়ায় গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড ফেডারেশন এখনও আটকে রেখেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST