৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে বিশেষ টিমের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত ৬ জুয়াড়ি। ছবি-আরএমপি

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ টিম অভিযান পরিচালনা করে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এসময় ৫২ পিস প্লে-কার্ড (তাস), জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৩ হাজার ৫৭০ টাকা এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে আরএমপির বিশেষ টিম কাশিয়াডাঙ্গা থানার বশড়ী এলাকার ভাটার পুকুর পাড়ের বাবু ওরফে ঘুটু বাবুর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় রাজপাড়া থানার বুলনপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো: বকুল ওরফে কল্কা (৪৭); কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া গ্রামের মৃত লুৎফর শেখের ছেলে মো: মিঠু (৪২); একই গ্রামের মৃত জাহাঙ্গীর ছেলে মো: রানা (৩৫); একই গ্রামের মৃত বারিক শেখের ছেলে মো: মুন্টু শেখ (৫৫); বশড়ী গ্রামের মৃত গোলাপ শেখের ছেলে মো: ফরমান (৫৬); রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মো: শামসুল আলম (৪৯)-কে গ্রেপ্তার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে মো: বাবু ওরফে ঘুটু বাবু (৫৫) কৌশলে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার

এসময় তাদের হেফাজত থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত ৫২ পিস প্লে-কার্ড (তাস), ২টি স্মার্টফোন এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৩ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয়। এছাড়াও পলাতক আসামির বসতবাড়ি তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   বাঘায় গরুচুরির ঘটনায় গণপিটুনিতে নিহত ১, চিকিৎসাধীন ১

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া, পলাতক আসামির বসতবাড়ি থেকে মাদকদ্রব্য উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST