১৮ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক সেমিনার

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার : চীনে উচ্চ শিক্ষা, চাকুরি ও ব্যবসায়িক সম্ভাবনা, উন্নত চিকিৎসাসেবা সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে মালিশা গ্রুপ ও আরশি গ্লোবাল কেয়ার আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, বর্তমান বিশ্বে উচ্চ শিক্ষা, ব্যবসা, চাকরি ও উন্নত চিকিৎসা এই চারটি ক্ষেত্রেই আন্তর্জাতিক যোগাযোগের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই বিদেশে শিক্ষা গ্রহণ, কর্মসংস্থান, ব্যবসায়িক সম্প্রসারণ কিংবা উন্নত চিকিৎসা সব ক্ষেত্রেই সঠিক তথ্য, স্বচ্ছ প্রক্রিয়া এবং নির্ভরযোগ্য সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, এই সেমিনার শুধু চিকিৎসা নয়, বরং উচ্চ শিক্ষা, ব্যবসা ও চাকরির ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে এবং রাজশাহীর মানুষের জন্য কার্যকর তথ্য ও দিকনির্দেশনা প্রদান করবে।

আরও পড়ুনঃ   নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান, ভিয়েতনাম ও জাতিসংঘ নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক

তিনি আরো বলেন, রাজশাহী শিক্ষানগরীর পরিচিতি। আমরা চাই আগামীতে স্বাস্থ্যনগরী হিসেবে গড়ে তুলতে। এজন্য প্রয়োজন বিশেষায়িত হাসপাতাল। রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হলে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

আরও পড়ুনঃ   মোহাম্মদপুর ট্র্যাজেডি : নাটোরে পৌঁছল মা-মেয়ের মরদেহ

সেমিনারে চীনে উচ্চ শিক্ষার বিভিন্ন সুযোগ, শিক্ষার্থী ভিসা, ব্যবসা ও আমদানি-রপ্তানির সম্ভাবনা, আধুনিক চিকিৎসাসেবা, মেডিকেল ভিসা এবং ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ হাসেন আলী, ইসলামী ব্যাংক মেডিকেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. মোঃ জাহাঙ্গীর আলম সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

১০

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

১১

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

১২

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

১৪

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

১৫

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

১৬

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১৭

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১৮

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১৯

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

২০

Design & Developed by: BD IT HOST