১৫ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

স্টাফ রিপোর্টার : প্রাথমিক শিক্ষা পদক- ২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশব্যাপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

আজ বুধবার (১৫ জুলাই) সকাল দশটায় প্রধানমন্ত্রী ঢাকা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানটি রাজশাহী নগরীর নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড়ো পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়।

রাজশাহী জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদফতর আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার, জেলা তথ্য অফিসের পরিচালক নাফেয়ালা নাসরীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ. কে. এম আনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী।

আরও পড়ুনঃ   যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

অনুষ্ঠানে বৃক্ষকে মায়ের সাথে তুলনা করে জেলা প্রশাসক বলেন, বৃক্ষ যেমন সারাজীবন শুধু দিয়েই যায় মায়েরাও তেমনি সন্তানের বেড়ে ওঠা ও পড়াশোনার জন্য নিরলস ত্যাগ স্বীকার করেন। মায়েরা সন্তানের জন্য নিজের জীবন বিলিয়ে দেন।

জেলা প্রশাসক আরও বলেন, শিক্ষিত ও উন্নত জাতি গঠনে মায়েদের প্রধান কারিগরের ভূমিকা পালন করতে হবে। একটি শিক্ষিত জাতি গঠনে শিক্ষিত ও সচেতন মায়ের কোনো বিকল্প নেই। মায়েদের শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হওয়া নয় বরং সন্তানের মঙ্গলের বিষয়টি অনুধাবন করাই বড় শিক্ষা।

আরও পড়ুনঃ   ২৪ ঘণ্টার মধ্যে দুই সন্তানের রহস্যজনক মৃত্যু, বাবাও গুরুতর অসুস্থ

তিনি এসময় বর্তমানে শিশুদের সামনে থাকা প্রযুক্তিগত চ্যালেঞ্জ, বিশেষ করে মোবাইল আসক্তি এবং স্ক্রিন টাইমের অপব্যবহার সম্পর্কে মায়েদের সতর্ক করেন।

এর আগে নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার একটি করে আম গাছের চারা রোপণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST