২০ মে ২০২৪
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় এক দম্পতির মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক : সাভারের আশুলিয়ায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। ঝুলন্ত অবস্থায় স্বামীর মরদেহ ও বিছানার ওপরে স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন।

সোমবার (২০ মে) বিকেলে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকার ফজলুল করিমের মালিকানাধীন বাড়ি থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত দম্পতি হলেন পটুয়াখালী জেলার সদর থানার পাইকা গ্রামের মৃত হাকিম আলীর ছেলে রুহুল আমীন (৩৫) ও তার স্ত্রী মনি আক্তার (২৬)। রুহুল আমীন পেশায় একজন কাপড়ের ব্যবসায়ী ও মনি আক্তার গৃহিণী।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাসুদুর রহমান বলেন, রুহুল-মনি দম্পতির উভয়ের এটা দ্বিতীয় বিয়ে ছিল। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আজ সোমবার বারান্দার গ্রিলে তালা দেওয়া ছিল। কিন্তু ঘরের দরজা খোলা ছিল। বিকেলের দিকে বিছানার ওপর স্ত্রী মরদেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। অন্যদিকে স্বামীর মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ   কর্মবিরতির ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন চিকিৎসকরা

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যরা এখনো আশুলিয়ায় এসে পৌঁছায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে বাড়ির বাইরে পড়েছিল যুবকের মরদেহ, গলায় আঘাতের চিহ্ন

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

পাকিস্তানে পুলিশ স্টেশনে ধর্ষণ, ৭৮ কর্মকর্তা-সদস্যের সবাইকে অব্যাহতি

রুয়েটে এসএপি-১১.০ রোডশো অনুষ্ঠিত

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সাথে হড়গ্রাম নতুনপাড়া কবরস্থান ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের সাক্ষাৎ

১০

পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে নগরীতে মানববন্ধন

১১

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৬

১২

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ ২০ আগস্ট

১৩

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৪

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

১৭

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৮

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাকাব-এর শ্রদ্ধা নিবেদন

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ সাকিব আঞ্জুমানের কবর জিয়ারত

২০

Design & Developed by: BD IT HOST