১০ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

চারঘাটে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দেব গ্রেফতার, ফাঁসির দাবিতে মানববন্ধন

​শুক্রবার (১০ জুলাই) সকালে চারঘাট স্লুইসগেট এলাকায় এই ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

পিন্টু আলী, চারঘাট : রাজশাহীর চারঘাটে ৭ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দেব চন্দ্র দাসকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব। তবে শুধু গ্রেফতারে সন্তুষ্ট নন স্থানীয় বাসিন্দারা, তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছেন।

​শুক্রবার (১০ জুলাই) সকালে চারঘাট স্লুইসগেট এলাকায় এই ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকের ফাঁসির দাবিতে দুই শতাধিক নারী, পুরুষ ও শিশুর অংশগ্রহণে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া জুমার নামাজ শেষে চারঘাট মডেল মসজিদ চত্বরেও মুসল্লিরা মানববন্ধন করেছেন। এ সময় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলার নিষ্পত্তি করে সর্বোচ্চ শাস্তি কার্যকরের আহ্বান জানান বিক্ষোভকারীরা।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়া বাশিরুল ইসলাম বলেন, এমন জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে এই প্রবণতা কমবে না। ভবিষ্যতে যেন আর কোনো শিশুকে এমন নির্মমতার শিকার হতে না হয়, সেজন্য দ্রুত ন্যায়বিচার নিশ্চিতের জোর দাবি জানিয়ে আমরা রাস্তায় নেমেছি।

​এর আগে গত বুধবার (৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় অভিযান চালিয়ে মূল আসামি দেব চন্দ্র দাসকে আটক করে র‌্যাব-৫। সে চারঘাট উপজেলার আরজিসাদীপুর হঠাৎপাড়া গ্রামের শ্রী জয় চন্দ্র দাসের ছেলে।

​শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি চারঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। গত বুধবার দুপুরে চারঘাট স্লুইসগেট সংলগ্ন এলাকায় বাড়িতে কেউ না থাকার সুবাদে কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে ঘরে ডেকে নেয় প্রতিবেশী যুবক দেব। পরে ঘরের দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে সে।

একপর্যায়ে শিশুটির মা প্রতিবেশী দেবের বাড়ির বারান্দায় তাকে রক্তাক্ত অবস্থায় কাঁদতে দেখেন। মায়ের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দেব কৌশলে পালিয়ে যায়। বর্তমানে শিশুটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আরও পড়ুনঃ   ফরিদপুরে মাদক মামলায় নারীসহ তিনজনের যাবজ্জীবন

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, থানায় মামলা হবার কয়েক ঘন্টার মধ্যেই অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞ আদালত সঠিক বিচার নিশ্চিত করবেন। এলাকাবাসীকে বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST