১৯ মে ২০২৪
অনলাইন সংস্করণ

মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় ২ পুলিশকে মারধর, যুবক আটক

স্টাফ রিপোর্টার : মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখতে চাওয়ায় রাজশাহীতে এক যুবক দুই পুলিশ সদস্যকে মারধর করেছেন। আজ রোববার দুপুরে নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরে অন্য পুলিশ সদস্যরা অভিযুক্ত যুবককে আটক করেন। তাকে থানায় নেওয়া হয়েছে।

আটক যুবকের নাম মো. সোহান (২৩)। রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর এলাকায় তার বাড়ি। সোহান পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। আহত দুই পুলিশ কনস্টেবল হলেন-শামীম হোসেন ও শহিদুল ইসলাম। ঘটনার পর তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুনঃ   ১৫৬টি ভারতীয় মোবাইল ফোন জব্দ, যুবক আটক

ঘটনাস্থলে দায়িত্ব পালন করছিলেন উপপরিদর্শক (এসআই) ইকরামুল হক। তিনি জানান, তিনি একটি টিম নিয়ে মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র পরীক্ষা করছিলেন। কনস্টেবল শামীম সে সময় সোহানের মোটরসাইকেল থামানোর জন্য সংকেত দেন। সোহান মোটরসাইকেল থামিয়েই প্রশ্ন করেন, তার হেলমেট আছে, কাগজপত্রও আছে। তারপরেও কেন তাকে থামানো হলো। কনস্টেবল শামীম বলেন, ‘কাগজপত্র থাকলে স্যারকে দেখান।’

এ সময় শামীমের সঙ্গে তর্ক জুড়ে দেন সোহান। কনস্টেবল শামীম তখন মোটরসাইকেল থেকে চাবি তুলে দেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে শামীমকে ঘুষি মারেন সোহান। তখন আরেক কনস্টেবল শহিদুল তাকে রক্ষায় এগিয়ে যান। তখন ঘটনাস্থলে পড়ে থাকা একটি কাঠের চলা দিয়ে শহিদুলকে মারতে শুরু করেন সোহান। এতে শহিদুলের মুখে রক্তাক্ত জখম হয়।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ জাল জব্দ ও ধ্বংস

এসআই ইকরামুল হক জানান, আহত দুই পুলিশ কনস্টেবলের চিকিৎসা চলছে। আটক যুবককে থানা হাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হবে। এরপর তাকে আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১০

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১১

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১২

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৪

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৫

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৬

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৭

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৮

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

২০

Design & Developed by: BD IT HOST