১৮ মে ২০২৪
অনলাইন সংস্করণ

এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা

অনলাইন ডেস্ক : চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’-এ গিয়ে রীতিমতো ঝড় তুলেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। উৎসবের প্রথমদিন থেকেই নতুন নতুন পোশাকে হাজির হয়ে ভক্তদের চমকে দিচ্ছেন তিনি।


প্রথমদিন ভাবনাকে রেড কার্পেটে দেখা গেছে আন্তর্জাতিক তারকাদের মতো লম্বা টেলওয়ালা গাউনে। এর পরদিন অভিনেত্রী হাজির হন কালো গোল্ডেন গাউনে। গাউনের সামনের অংশে ছিল একটি কাকের ডিজাইন। যেই ডিজাইন দিয়ে আমাদের দেশের পরিচিত এই ‘পাখি’কে যেন বিশ্ব মঞ্চে তুলে ধরতে চেয়েছেন তিনি।


এর পরদিনই বেনারসি কাতান কাপড়ের ওপর কাস্টমাইজ করা মিডি ড্রেসে হাজির হন এই অভিনেত্রী। যেখানে বেশ খোলামেলা রূপে ধরা দেন ভাবনা। এই পোশাকে মুগ্ধতার পাশাপাশি বিতর্কের মুখেও পড়েন তিনি।

আরও পড়ুনঃ   ‘কখন ঈদ আসল টেরই পাইনি- নুসরাত

যদিও সেসবকে পাত্তা না দিয়ে ভাবনা ছুটছেন নিজের গতিতেই। এবার রেড কার্পেটে অভিনেত্রী হাজির হয়েছেন কালো অলসোল্ডার গাউনে। যেখানে সবচেয়ে বড় চমক ছিল, পোশাকে চারজন নায়িকার নাম।

ভাবনার পোশাকে ফুলেল নকশার মাঝে স্টোন দিয়ে কিছু লেখা চোখে পড়ছে ভক্তদের চোখে। যেখানে দেখা গেছে চারটি নাম- ববিতা, সুর্বণা (সুবর্ণা মুস্তাফা), মেরিল স্ট্রিপ ও অড্রে হেপবার্ন।

যারা শোবিজ অঙ্গনের খোঁজ রাখেন তাদের জন্য এই চারটি নামই খুব পরিচিত। দুজন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা, দুজন হলিউডের জনপ্রিয় নায়িকা। তাদের চারজনকেই নিজের পোশাকে ফুটিয়ে তুলেছেন ভাবনা।

আরও পড়ুনঃ   একফ্রেমে চিত্রনায়ক আলমগীর ও তার তিন সন্তান

‘কান চলচ্চিত্র উৎসব’-এ এবারের সাজে নিজের পছন্দের নায়িকাদের নামের জানান দিলেন এই তারকা। বিষয়টি ভালোভাবে নিয়েছেন সহ-শিল্পীরাও। অনেকেই ভাবনার ছবির পোস্টে কমেন্ট করে তাকে এমন পরিকল্পনার জন্য সাধুবাদ জানিয়েছেন।

প্রসঙ্গত, কান চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২৫ মে পর্যন্ত। প্রতিদিনই নিত্য নতুন পোশাকে হাজির হচ্ছেন ভাবনা। আগামী দিনগুলোতেও হয়তো অভিনেত্রীকে দেখা যেতে পারে আরও নতুন কিছু চমক নিয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST