৪ মে ২০২৬
অনলাইন সংস্করণ

ভবিষ্যতে কোমলমতি শিক্ষার্থীরাই হবে বাংলাদেশের অ্যাম্বাসেডর : এমপি মিলন

পবা উপজেলার দুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন ।

স্টাফ রিপোর্টার : কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন- ভবিষ্যতে তোমরাই হবে বাংলাদেশের অ্যাম্বাসেডর। মেধা ও শরীরের বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। তিনি আরো বলেন,“নিজেকে গড়ে তুলতে হলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। শিশুরা যে বিষয়ে আগ্রহী—গান, সংগীত কিংবা অন্য কোনো প্রতিভা—সেই সুযোগ করে দিতে হবে। আমরা এমন একটি পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি শিশু তার স্বপ্ন অনুযায়ী এগিয়ে যেতে পারে।

”সোমবার (৪ মে) দুপুরে পবা উপজেলার দুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন,“শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। নৈতিক শিক্ষার অভাবেই অনেক সময় তরুণরা বিপথগামী হয়ে পড়ে। তাই ‘মানুষের মতো মানুষ’ গড়তে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুনঃ   বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

খেলাধুলার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি আরও বলেন, “খেলাধুলা তরুণদের দলগতভাবে কাজ করা ও ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। একটি দলের সম্মিলিত স্পিরিটই বিজয়ের মূল চাবিকাঠি। নিয়মিত অনুশীলন ও সঠিক পরিকল্পনার মাধ্যমে মাঠে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যৎ কর্মজীবনেও সাফল্য এনে দেয়।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা প্রত্যেকে বাংলাদেশের একজন করে অ্যাম্বাসেডর। তোমাদের দায়িত্ব নিতে হবে এবং নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তুলতে হবে। তোমাদের মধ্য থেকেই আন্তর্জাতিক মানের খেলোয়াড়, ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী ও নেতৃত্ব তৈরি হবে—ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, “প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের খেলাধুলায় সম্পৃক্ত করা হলে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে ওঠে। নিয়মিত ক্রীড়া চর্চা শিশুদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক।”

আরও পড়ুনঃ   পবিত্র ভূমি সৌদিতে বাড়ি কিনতে পারবেন যেভাবে, যত লাগতে পারে

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জোবাইদা জাহান রওশন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এম এ মান্নান, নওহাটা পৌরসভার সাবেক মেয়র আলহাজ মকবুল হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। মাঠের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নেসা।

উপজেলা ভিত্তিক এই টুর্নামেন্টে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় হরিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এর আগে সকালে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার। অনুষ্ঠানে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্যাপশন:

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১০

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১১

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১২

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

১৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৪

নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

১৫

বাগমারার ইউএনও সেলিম আহমেদের বিদায় সংবর্ধনা

১৬

বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৮

রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

১৯

রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST