২ মে ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন

নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বেলুন -ফেস্টুন উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টস এর রাজশাহী অঞ্চলের বাছাইপর্ব উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

স্টাফ রিপোর্টার : সারাদেশের সাথে শনিবার (২ মে) রাজশাহীতেও “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক সিলেট জেলা স্টেডিয়াম থেকে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানটি রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বড়ো পর্দায় প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, অধ্যাপক নজরুল ইসলাম, আবু সাঈদ চাঁদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, আরডিএর চেয়ারম্যান তুহিনুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং তাদের উৎসাহ প্রদান করেন।

উল্লেখ্য যে, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস চালু করা হয়েছে। এ খেলায় ৮টি ইভেন্টে ১২ থেকে ১৪ বছর বয়সি শিশুরা অংশ গ্রহণ করবেন। ইভেন্টগুলো হচ্ছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতার। এ প্রতিযোগিতা আজ শনিবার থেকে কাবাডি খেলার মাধ্যমে শুরু হয়ে ৯ মে পর্যন্ত চলবে।

আরও পড়ুনঃ   বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়ন বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজ

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST