৭ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় বিধবা সাবিত্রী বালার শেষ সম্বল আগুনে পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার চাঁন্দেরআড়া হিন্দুপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অসহায় বিধবা সাবিত্রী বালার ঘরবাড়ি ও শেষ সম্বল পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে সম্পূর্ণ পুড়ে যায় টিনশেড ঘর, ঘরের ভেতরের মালামাল এবং একটি বড় গাভী ও একটি মাঝারি আকারের গরু। এতে সব মিলিয়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ   সিলেটে অবতরণ করল তারেক রহমানকে বহনকারী বিমান

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছায়নি বলে অভিযোগ রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। যদিও বিষয়টি নিশ্চিত করতে তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন সাবিত্রী বালা। তার বসতঘর এবং গবাদিপশুই ছিল জীবিকার একমাত্র অবলম্বন। সবকিছু হারিয়ে তিনি এখন নিঃস্ব হয়ে পড়েছেন এবং কান্নায় ভেঙে পড়েছেন।

আরও পড়ুনঃ   চারদিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি

এ ঘটনায় স্থানীয়দের পক্ষ থেকে দ্রুত সরকারি সহায়তার দাবি জানানো হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারটি পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST