৭ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

ছবি- বিজিবির পৃথক অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য।

স্টাফ রিপোর্টার : রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ৬ এপ্রিল আনুমানিক ১১:৩০ বিদিরপুর বিওপি’র আভিযানিক দল গোদাগাড়ী থানাধীন পিরোজপুর পদ্মা নদীর চর নামক এলাকায় অভিযান চালিয়ে ফেলে যাওয়া বস্তা হতে ৪২ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করে।

একই দিনে রাত্রি আনুমানিক ১১:৫০ ঘটিকায় তালাইমারী বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে মতিহার থানাধীন জাহাজ ঘাট নামক এলাকায় অভিযান চালিয়ে ফেলে যাওয়া পলিথিনের ব্যাগ হতে ১৯৯ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ   জয়পুরহাট-২ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা

এছাড়াও ৭ এপ্রিল রাত আনুমানিক ১২:৪৫ ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন কান্দিপাড়া এলাকার নিকটস্থ আম বাগানে পরিত্যাক্ত পলিথিনের ব্যাগ তল্লাশী করে তার মধ্য হতে ৩১৫ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করা হয়।

একই রাত আনুমানিক ১২:৫০ মাজারদিয়া বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রাজপাড়া থানাধীন আইবাদ চর নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি বস্তা পায় এবং বস্তাটি খুললে তার মধ্য থেকে ১৪ বোতল ভারতীয় Broncof-C সিরাপ এবং ২৫ বোতল Escuf সিরাপ (মালিকবিহীন) জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য রাজপাড়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ   সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ

এছাড়াও রাত আনুমানিক ৪:২০ ঘটিকায় বেলপুকুর চেকপোস্ট বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বানেশ্বর হতে রাজশাহী শহরগামী প্রধান সড়কে স্থায়ী চেকপোষ্ট তল্লাসী কার্যক্রম পরিচালনা করার সময় ব্যাগ তল্লাশী করে তার মধ্য হতে ১০ বোতল ভারতীয় মদ ও ৪৯৮ পিস ইয়াবা ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১০

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১১

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১২

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

১৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৪

নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

১৫

বাগমারার ইউএনও সেলিম আহমেদের বিদায় সংবর্ধনা

১৬

বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৮

রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

১৯

রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST