৬ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি গভীর সংকট সৃষ্টি করতে পারে : শিশির মনির

সোমবার (৬ এপ্রিল) নগরের সাগরপাড়া এলাকার একটি রেস্তোরাঁয় ‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি: জনআকাঙ্ক্ষা সংকটের পথে’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শিশির মনির। ছবি- গণধ্বনি প্রতিদিন

স্টাফ রিপোর্টার : গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব বা গড়িমসি জাতীয় জীবনে গভীর সংকট সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির।

সোমবার (৬ এপ্রিল) সকালে রাজশাহী নগরের সাগরপাড়া এলাকার একটি রেস্তোরাঁয় ‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি: জনআকাঙ্ক্ষা সংকটের পথে’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখা। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শিশির মনির।

আরও পড়ুনঃ   দু-এক দিনের মধ্যে সুখবর আসছে: জামায়াত আমির

শিশির মনির বলেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের রায়ই চূড়ান্ত ভিত্তি হওয়া উচিত। তিনি দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘসূত্রতা বা গড়িমসি দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। জনগণের স্বতঃস্ফূর্ত রায়ের প্রতিফলন ঘটানো রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নানা প্রশ্নের জন্ম দিচ্ছে এবং এতে জনগণের প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে ফাঁক তৈরি হচ্ছে। এ অবস্থায় গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় যান চলাচল স্বাভাবিক, রাস্তার পাশে আন্দোলনকারীদের অবস্থান

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।

উপস্থিত ছিলেন রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির, দপ্তর সম্পাদক জহির রায়হান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST