৩ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক পণ্য জব্দ

সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক পণ্য জব্দ। ছবি : বিজিবি

স্টাফ রিপোর্টার : জেলার চারঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (শুক্রবার) ভোরে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, চারঘাট থানাধীন সিপাহীপাড়া আমবাগান এলাকা দিয়ে ভারত থেকে মাদকদ্রব্য পাচার হয়ে বাংলাদেশে আসবে।

আরও পড়ুনঃ   নগর পুলিশের অভিযানে গ্রেফতার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

এই তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমবাগানে অবস্থান নেয়।

রাত আনুমানিক ১২টার দিকে বিজিবি সদস্যরা দেখতে পান যে, দুই ব্যক্তি আমবাগানের দিকে আসছেন। ওই সন্দেহভাজন ব্যক্তিদের ধরতে বিজিবি ধাওয়া করে। এসময় সঙ্গে থাকা একটি প্যাকেট ফেলে দ্রুত পালিয়ে যান তারা।

পরবর্তীতে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া প্যাকেটটি তল্লাশি করে ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স উদ্ধার করেন।

আরও পড়ুনঃ   ঝিকরগাছা যুবদল নেতা গুমের অভিযোগে মহাসড়ক অবরোধ

জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

বিজিবি আরও জানায়, পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি’র পক্ষ থেকে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এছাড়াও সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বাহিনীর কঠোর নজরদারি বজায় থাকবে বলেও উল্লেখ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাকাব-এর শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ সাকিব আঞ্জুমানের কবর জিয়ারত

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে : ভূমিমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

মরা খাল’ থেকে প্রাণের স্রোত, কাজ শেষে ২৫ লাখ টাকা ফেরত দিল ইউএনও

১২

বগুড়ায় ফুটবল খেলার বিরোধ মিমাংসা করতে গিয়ে শিক্ষার্থী খুন

১৩

ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

১৪

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

১৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

১৭

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

১৮

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST