২ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

হাট মাধনগর মাদ্রাসায় দাখিল-আলিম পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আব্দুস সামাদ।

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার হাটমাধনগর আলিম মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও নবীনদের বরণ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার প্রতিষ্ঠান চত্বরে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানটি ছিল আবেগ, ভালোবাসা ও নতুন প্রত্যাশার এক অনন্য মেলবন্ধন। বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়, যাতে তারা আগামী পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে নিজেদের ও প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনতে পারে। একইসঙ্গে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়, তাদের শিক্ষাজীবনের সুন্দর সূচনার প্রত্যাশায়।

আরও পড়ুনঃ   ইরানে হামলার অর্থ ‘আগুন নিয়ে খেলা’, ট্রাম্পকে সতর্কবার্তা রাশিয়ার

বক্তারা তাদের বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নবীনদের মনোযোগ সহকারে পড়াশোনা করে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা মাদ্রাসার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষা ও আদর্শ তাদের জীবনের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আব্দুস সামাদ। মাদ্রাসার উপাধ্যক্ষ আবুল কাশেম এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ আবু সাঈদ মোঃ আব্দুর রশিদ।

আরও পড়ুনঃ   আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

উক্ত অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ,অতিথি বৃন্দ, শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এতে শিক্ষার্থীদের সফলতা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা।

প্রতিষ্ঠানটি ১৯৯৮ সাল থেকে আলিম স্তরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসলেও এখন পর্যন্ত এমপিওভুক্ত না হওয়ায় মানবতার জীবন যাপন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষক কর্মচারীবৃন্দ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST