৩১ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরে সাংবাদিক টিপু সুলতানের মাতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর সদরের গেল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক, কালেরকণ্ঠ ও সানশাইন পত্রিকার তানোর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক টিপু সুলতানের মাতা মোসা. জোসনারা বেওয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (৩১ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, তানোর পৌরসদরের গোল্লাপাড়া মহল্লার বাসিন্দা মৃত হামিদ সরদারের স্ত্রী জোসনারা বেওয়া দীর্ঘদিন হৃদরোগে ভুগিতেছিলেন। মঙ্গলবার ফজরের নামাজ শেষে হঠাৎ অসুস্থ্য হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ বিকেলে বাদ আসর পরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হবে। মৃত্যুকালে মরহুমা মোসা. জোসনারা বেওয়া ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুনঃ   মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার পাঁচ

সাংবাদিক টিপু সুলতানের মায়ের মৃত্যুতে মরহুমার রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন- তানোর বিএনপির আহবায়ক আব্দুল হান্নান, জেলা বিএনপির অন্যতম সদস্য মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আলমগীর হোসেন, সেক্রেটারী ডিএম আক্কাছ আলী ও গোলল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি জানে আলম।

আরও পড়ুনঃ   আহম্মদ চ্যারিটির উদ্যোগে মেধাবী মেডিকেল শিক্ষার্থীদের বৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান

এছাড়াও তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, সহসভাপতি আশরাফুল ইসলাম রনজু, সেক্রেটারী দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, ক্যাশিয়ার ইমরান হোসাইন, প্রচার-প্রকাশনা সম্পাদক ওবাইদুর রহমান সুজন ও জেনারেল সদস্য লুৎফর রহমান, সাংবাদিক মমিনুল ইসলাম মুন সহ রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST